ঢাকা ১০ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সিলেট টেস্ট ড্র, সিরিজ হারল বাংলাদেশ পোশাক খাতে ন্যূনতম ৩২ হাজার টাকা বেতনের প্রস্তাব শ্রমিকপক্ষের শেখ হাসিনার পাসপোর্টের আবেদন প্রশ্নে নতুন তথ্য দিলেন চিফ প্রসিকিউটর শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি আবেদনের অধিকার নিয়ে পর্যালোচনা চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু ও হাম: দুই দিনের ব্যবধানে হারালেন দুই সন্তান শেখ হাসিনা ফাঁসির আসামি, সাধারণ ট্রাভেলার নন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবার ন্যূনতম ৩৭ হাজার টাকা চান শ্রমিকরা, মজুরি বোর্ডের সামনে বিক্ষোভ সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ফেব্রুয়ারিতে, আবেদন জানুয়ারিতে গত দেড় দশকে শিক্ষাব্যবস্থা ভেঙে ফেলা হয়েছে: রাষ্ট্রপতি সব ইউনিয়নের প্রধান সড়কের নাম ‘গ্রাম পুলিশ সড়ক’ রাখার নির্দেশ

দিল্লিতে ব্যাপক ধরপাকড়, যা বললেন রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী

#

আন্তর্জাতিক ডেস্ক

১১ অক্টোবর, ২০২৬,  11:12 AM

news image

সিইসির পদত্যাগের দাবিতে ককরোচ পার্টির সমাবেশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ভারতের রাজধানী নয়াদিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) পূর্ব ঘোষিত বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে ব্যাপক ধরপাকড় চালিয়েছে পুলিশ।  ভারতের বিরোধী দল কংগ্রেস-এর নেতা রাহুল গান্ধী এই ধরপাকড়কে “কাপুরুষোচিত” পদক্ষেপ বলে আখ্যা দিয়েছেন।


তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, আরএসএস প্রধান মোহন ভাগবত, সিইসি জ্ঞানেশ কুমার এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে এই ঘটনার “খলনায়ক” হিসেবে অভিহিত করেছেন। 


কংগ্রেসের এমপি প্রিয়াঙ্কা গান্ধী সামাজিক মাধ্যমে অভিযোগ করে লিখেছেন, ‘ভারতে আর গণতন্ত্র নেই। এটি নরেন্দ্র মোদী ও অমিত শাহ পরিচালিত একটি স্বৈরতন্ত্রে পরিণত হয়েছে।’


ভারতের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সিইসির পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভ সমাবেশকে ঘিরে ব্যাপক ধরপাকড় চালিয়ে শনিবার (১০ অক্টোবর) দিনভর রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সাত হাজারের বেশি আন্দোলনকারী ও বিরোধী দলের নেতা-কর্মীকে আটক করেছে। 


ভোটার তালিকায় অনিয়ম এবং বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় কারচুপির অভিযোগ তুলে সিইসি জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লির কেন্দ্রস্থল যন্তর মন্তরে সমাবেশের ডাক দিয়েছিল সিজেপি। তবে দিল্লি পুলিশ কর্মসূচির অনুমতি দেয়নি।


এদিকে শনিবারের দমনপীড়নের পরেও পিছু হটছে না সিজেপি। সরকারের কঠোর নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ করে রবিবার (১১ অক্টোবর) ফের যন্তর মন্তর অভিমুখে যাত্রার ঘোষণা দিয়েছে সংগঠনটি। 


সূত্র: ডয়েচে ভেলে

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম