ঢাকা ০৩ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুরে গার্মেন্টসে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট একদিনে হামে ৮ জনের মৃত্যু দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন সালাউদ্দিন সাড়ে ৬ লাখ জেলে পরিবারকে ‘বড় সুখবর’ দিলো সরকার এনসিটি-সিসিটি ইজারার প্রতিবাদে ৫ অক্টোবর বন্দরের প্রধান গেটে অবস্থান ১ দিনের রিমান্ডে মেজর (অব.) আখতারুজ্জামান রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়াম ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ গোপনে বহুবিবাহ ও বাল‍্যবিয়ের সুযোগ থাকছে না: আইনমন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠানে আসছে টানা ১০ দিনের ছুটি

দিল্লিতে পাঁচ দিন মদ বিক্রি বন্ধ

#

আন্তর্জাতিক ডেস্ক

০৪ সেপ্টেম্বর, ২০২৩,  4:53 PM

news image

ড্রাই ডে ও জি-২০ শীর্ষ সম্মেলন ঘিরে ভারতের দিল্লিতে টানা পাঁচ দিন মদের দোকান বন্ধ থাকবে। এ কারণে মদের দোকানগুলোতে ভিড় বাড়তে শুরু করেছে, বেড়েছে বিক্রিও। সোমবার (৪ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম টিভি নাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। জানা গেছে, ৬ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত দিল্লিতে টানা পাঁচ দিন মদের দোকান বন্ধ থাকবে। এর কারণ প্রথমত, কেজরিওয়াল সরকার দিল্লিতে চারটি ড্রাই ডে ঘোষণা করেছে। যার মধ্যে রয়েছে জন্মাষ্টমীও। জন্মাষ্টমীর জন্য আগামী ৬ ও ৭ সেপ্টেম্বর দিল্লিতে মদের দোকান বন্ধ থাকবে। এরপর জি-২০ শীর্ষ সম্মেলন উপলক্ষে কেন্দ্র ও দিল্লি সরকারের পক্ষ থেকে সব বাজার-দোকান, স্কুল-অফিস বন্ধ রাখার নির্দেশনা জারি করা হয়েছে। ৮ থেকে ১০ সেপ্টেম্বর এই সম্মেলন অনুষ্ঠিত হবে। এদিকে, গত এক সপ্তাহে দিল্লি এবং আশপাশের এলাকায় মদ বিক্রি ২০ শতাংশ বেড়েছে। বিশেষ করে ২২ আগস্টের পর মদের ব্যবসা চাঙ্গা বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম