ঢাকা ১১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু ‘তোমাদের উদ্দেশে কিছু বলতে চাই’—অকৃতকার্য শিক্ষার্থীদের মন্ত্রী জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ নিয়ে আগ্রহী সরকার: জ্বালানিমন্ত্রী মুক্তিযুদ্ধের ইতিহাস ছোট করার চেষ্টা করছে স্বাধীনতাবিরোধীরা: রিজভী দেশে প্রথমবার নৌযান শুমারি, শুরু ২০ আগস্ট পঞ্চগড়ে ওএমএস কার্যক্রমে ভয়াবহ অনিয়ম: চালান ছাড়াই চাল পাচার বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতা করতে সরকার প্রস্তুত রাষ্ট্রপতি পদে এখনও ঠিক হয়নি বিএনপি প্রার্থী : চিফ হুইপ ভূমধ্যসাগর থেকে ১৫ বাংলাদেশি উদ্ধার জীববৈচিত্র্য সংরক্ষণে জাতীয় পুরস্কার পেল চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি

দিনাজপুর বোর্ডের স্থগিত ৪ বিষয়ের পরীক্ষার তারিখ ঘোষণা

#

নিজস্ব প্রতিনিধি

২২ সেপ্টেম্বর, ২০২২,  1:04 PM

news image

চলমান এসএসসি পরীক্ষায় দিনাজপুর শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া চারটি বিষয়ের পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। স্থগিত হওয়া গণিত (আবশ্যিক), রসায়ন, পদার্থবিজ্ঞান ও কৃষি পরীক্ষার জন্য আগামী ১০, ১১, ১২ ও ১৩ অক্টোবর অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। তবে কোনো বিষয়ের পরীক্ষা কবে হবে তা এখনও প্রকাশ করা হয়নি। দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘কিছুক্ষণের মধ্যে পরীক্ষার সময় এবং কোন দিন কোন পরীক্ষা অনুষ্ঠিত হবে তা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। ’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম