ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

দারুণ জয়ে মৌসুম শেষ করল বার্সা, লেয়ানডস্কির গোলের সেঞ্চুরি

#

স্পোর্টস ডেস্ক

২৬ মে, ২০২৫,  5:02 PM

news image

আথলেতিক বিলবাওকে হারিয়ে জয় দিয়ে মৌসুম শেষ করল স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। এদিন বার্সার হয়ে জোড়া গোল করেন রবের্ত লেয়ানডস্কি। এর মাধ্যমে কাতালানদের জার্সিতে শততম গোলের মাইলফলক স্পর্শ করেন তিনি। ম্যাচের বাকি একটি গোল আসে দানি ওলমোর পা থেকে। রবিবার বিলবাওয়ের সান মামেসে ৩-০ গোলে জিতেছে লিগ চ্যাম্পিয়ন বার্সেলোনা। ম্যাচের ১৪তম মিনিটে চমৎকার ফিনিশিংয়ে দলকে এগিয়ে দেন লেয়ানডস্কি। এরপর ১৭তম মিনিটে হেডে ব্যবধান দ্বিগুণ করেন এই পোলিশ স্ট্রাইকার। কাতালানদের হয়ে ১৪৭ ম্যাচে লেয়ানডস্কির মোট গোল হলো ১০১টি। লা লিগায় ব্যক্তিগত ২৭ গোল নিয়ে সর্বোচ্চ স্কোরারের তালিকায় দ্বিতীয় অবস্থানে থেকে আসর শেষ করলেন লেয়ানডস্কি। তার চেয়ে চারটি গোল বেশি করেছেন রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপ্পে। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে সফল স্পট-কিকে ব্যবধান বাড়ান ওলমো। বক্সে তিনি নিজেই ফাউলের শিকার হলে পেনাল্টি পেয়েছিল বার্সেলোনা। ৩৮ ম্যাচে ২৮ জয় ও চার ড্রয়ে ৮৮ পয়েন্ট নিয়ে লিগ চ্যাম্পিয়ন হয়ে আসর শেষ করল বার্সা। তাদের চেয়ে ৪ পয়েন্ট কম নিয়ে রানার্সআপ রিয়াল। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম