ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু ঢাকার পল্লবীতেও বাসে আগুন এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের কাছে ১১৪ রানে হার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগে খুবির ৪ শিক্ষার্থীসহ আসামি ২৯ আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ সরকারি চাকরিতে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা আমরা সংবিধান সংশোধন নয়, সংস্কার চাই: মিয়া গোলাম পরওয়ার চিকিৎসাসেবায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, দেশে আসছে বিশ্বসেরা প্রযুক্তি ঢাকায় ককটেল বিস্ফোরণের রহস্য জানাল পুলিশ অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

দামুড়হুদায় দেড় কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ১

#

নিজস্ব প্রতিনিধি

০৯ ডিসেম্বর, ২০২৪,  4:52 PM

news image

চুয়াডাঙ্গার সীমান্তবর্তী দামুড়হুদা থেকে প্রায় দেড় কোটি টাকা মূল্যের ৯টি স্বর্ণের বারসহ রুহুল আমিন নামে এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। আটক রুহুল আমিন (২১) দামুড়হুদার উপজেলার দর্শনা পৌরসভার আজমপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে। রবিবার (৮ ডিসেম্বর) দুপুরে উপজেলার ডুগডুগি বাজার থেকে তাকে আটক করা হয়। এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিজিবি জানায়, দর্শনা বিওপির দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে স্বর্ণের একটি চালান পাচার করা হবে- এমন গোপন সংবাদের ভিত্তিতে বিওপির টহল কমান্ডার নায়েক জিয়াউর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ডুগডুগি বাজারে অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে মোটরসাইকেলযোগে ওই এলাকা দিয়ে অতিক্রম করতে দেখে তাকে গতিরোধ করে। পরে তিনি পালানোর সময় বিজিবির টহল দল তাকে আটক করে। পরে তার ব্যবহৃত মোটরসাইকেলটি তল্লাশি করে এর হেড লাইটের কভারের মধ্যে কালো স্কচটেপ দ্বারা মোড়ানো অবস্থায় ১ কেজি ১৭৮ গ্রাম ওজনের ৯টি স্বর্ণের বার উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ১ কোটি ৪৫ লাখ টাকা। চুয়াডাঙ্গা ৬-বিজিবির অধিনায়ক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান জানান, আটক আসামিকে দর্শনা থানায় হস্তান্তর এবং স্বর্ণের বার চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম