ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে শত শত মুখোশধারীর হামলা বাসে উচ্চ শব্দে গান বাজালেই গুনতে হবে শত শত ডলার সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলার ডুবি: একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ-১ জ্বালানি তেলের উত্তাপ বাজারে দেরিতে ডেঙ্গু পরীক্ষা করায় বাড়ছে ঝুঁকি মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরেছেন চিফ হুইপ জার্মানির সংসদের নিম্নকক্ষে জ্বালানি-কর ছাড়ের অনুমোদন ঘরের মাঠে ইতালিকে হারাল বেলজিয়াম এফবিআইয়ের হাজার হাজার এজেন্টের তথ্য চুরির দাবি হ্যাকার দলের জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী

দাউদ ইব্রাহিমের দুই সহযোগী গ্রেপ্তার

#

আন্তর্জাতিক ডেস্ক

১৪ মে, ২০২২,  12:18 AM

news image

ভারতের ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) আন্ডারওয়ার্ল্ডের ডন দাউদ ইব্রাহিমের দুই কথিত সহযোগীকে গ্রেপ্তার করেছে। হিন্দুস্তান টাইমসের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে জিও টিভি। চার দিন জিজ্ঞাসাবাদের পর বৃহস্পতিবার আরিফ আবু বকর শেখ (৫৯) ও শাব্বির আবু বকর শেখ (৫১)-কে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করে এনআইএ। সংস্থাটির কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে হিন্দুস্তান টাইমস। আসামিদের আজ (শুক্রবার) বিচারিক আদালতে হাজির করার কথা রয়েছে। কর্মকর্তারা বলেছেন, সন্দেহভাজনরা গ্যাংস্টার ছোট শাকিলের ‘ঘনিষ্ঠ সহযোগী’ এবং ইব্রাহিমের ডি-গ্যাংয়ের অংশ। ইব্রাহিম ও অন্যান্যদের বিরুদ্ধে মামলার সঙ্গে সঙ্গতি রেখে ২৯টি অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এনআইএ অস্ত্র চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইব্রাহিম, তার ভাই আনিস এবং ছোট শাকিল, টাইগার মেমনের মতো ঘনিষ্ঠ সহযোগীদের বিরুদ্ধে মাদক-সন্ত্রাস, অর্থ পাচার, জাল মুদ্রার সার্কুলেশন এবং সন্ত্রাসী অর্থায়ন সংক্রান্ত একটি মামলা দায়ের করেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম