ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫ আসন্ন হজ ঘিরে ‘যুগান্তকারী প্যাকেজ’ ঘোষণা করল সৌদি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেফতার নীতি সুদহার অপরিবর্তিত রেখে প্রথম ত্রৈমাসিক মুদ্রানীতি ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা করছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাংলাদেশ ৫০৬ কোটি টাকার বিদ্যুৎবিল, গ্রাহককে ফোন করে দুঃখপ্রকাশ মন্ত্রীর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন

দাঁতের হলুদ দাগ দূর করার উপায়

#

লাইফস্টাইল ডেস্ক

২৩ নভেম্বর, ২০২১,  5:06 PM

news image

প্রাণখুলে হাসলে খুব তাড়াতাড়িই সামনের মানুষের সঙ্গে সখ্যতা তৈরি হয়ে যায়। কিন্তু অনেকেই আছেন, যারা দাঁতে থাকা হলুদ ছোপের কারণে লজ্জা পান। কখনও বন্ধু বা অফিস কলিগের কাছে এই নিয়ে কটাক্ষের মুখোমুখিও হতে হয়। আমাদের দৈনন্দিন কিছু খারাপ অভ্যাসে দাঁতের রং হলুদ হয়ে যায়।

এই পরিস্থিতিতে কী করণীয়-

দিনে দুইবার দাঁত মাজুন। যে কোনও টুথপেস্টই ব্যবহার করতে পারেন। তবে ভেষজ পেস্ট ব্যবহার করলেও চলবে। ৫-৭ মিনিট সময় নিয়ে দাঁত পরিষ্কার করুন। যতবার খাবার খাবেন কুলকুচি করে নেবেন। এতে দাঁতের ভিতরে জমে থাকা ময়লা সহজেই বেরিয়ে আসবে। মুখের স্বাস্থ্যে নজর দিলেই আর হলুদ দাঁতের সমস্যায় পড়তে হবে না। চিনি ছাড়া চুইংগাম বাজারে পাওয়া যায়। সেগুলো চেবালে সাধারণত দাঁতে হলুদ ছাপ পড়ে না।

অ্যাসিডিক খাবার, বিশেষ করে যাদের পিএইচ ৫.৫-এর নীচে, সেই খাবার এড়িয়ে চলুন। এগুলো দাঁতের এনামেল নষ্ট করে দেয়। খেলেও পরিষ্কার পানি দিয়ে কুলকুচি করে নেবেন। বিশেষ করে অ্যাপেল সিডার ভিনেগার যারা খান নিয়মিত বা লেবুর পানি। চেষ্টা করবেন স্ট্র দিয়ে তা পান করতে।

কী কী ব্যবহার করা যেতে পারে?

তিলের বীজ- সপ্তাহে তিন বার তিলের বীজের পেস্ট দিয়ে দাঁত মাজুন। তিলের মধ্যে ক্যালসিয়াম রয়েছে যা মাড়িকে শক্তিশালী ও দাঁতকে মজবুত করে তোলে। এছাড়াও এটি দাঁতের হলুদভাব দূর করে। নিম গাছের ছাল- আমরা সবাই জানি যে নিমের মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্যে রয়েছে। নিম গাছের ছাল বা ডাল দিয়ে দাঁত পরিষ্কার করলে দাঁতের সব সমস্যাই দূর হয়ে যাবে। সপ্তাহে তিনবার আপনি এই প্রতিকারটি ব্যবহার করতে পারেন।

পুদিনা ও তুলসি পাতা- নিয়মিত পুদিনা ও তুলসি পাতা বেটে তা দিয়ে দাঁত পরিষ্কার করতে পারেন। এতে মুখের মধ্যে থাকার জীবাণু দূর হয়ে যায়। মুখের দুর্গন্ধও দূর হয়ে যাবে। লেবু ও বেকিং সোডা- সপ্তাহে দুবার বেকিং সোডা এবং লেবুর রস দিয়ে দাঁত পরিষ্কার করুন, এটি মাড়ি তৈরিতে সহায়তা করে। বেকিং সোডা দাঁতের হলুদ ভাব দূর করে এবং লেবু মুখের দুর্গন্ধ দূর করে। যারা অতিরিক্ত পরিমাণে চা এবং কফি গ্রহণ করেন তাদের জন্য এই সংমিশ্রণটি খুব কার্যকর কাজ করে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম