ঢাকা ১৯ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার জাবির হল থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার দেশে খাদ্য সংকটের আশঙ্কা নেই, জুলাই পর্যন্ত মজুদ রয়েছে: খাদ্যমন্ত্রী রাজশাহীতে ট্রাকের ধাক্কায় বাবা-ছেলে নিহত বিসিএফ-এর ইফতার মাহফিলে বাংলা স্কুল প্রতিষ্ঠার আলোচনা রুট গ্রুপের বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগ আইসিসি থেকে বড় সুখবর পেলেন বাংলাদেশের অধিনায়ক যমুনায় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী অপ্রয়োজনীয় কথা না বলার অঙ্গীকার করে ক্ষমা চাইলেন নাসীরুদ্দীন নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯ বগি লাইনচ্যুত, হতাহতের শঙ্কা

দক্ষিণ কোরিয়ায় হ্যালোইন উৎসবে নিহত বেড়ে ১৫১

#

আন্তর্জাতিক ডেস্ক

৩০ অক্টোবর, ২০২২,  10:22 AM

news image

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে হ্যালোইন উৎসবে পদদলিত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ১৫১ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৮২ জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে। খবর বিবিসি ও আলজাজিরা। স্থানীয় সময় শনিবার (২৯ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে রজধানী সিউলের ইতায়েওন এলাকায় এ ঘটনা ঘটে। দেশটির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সিউলে হ্যালোইন উৎসবে বহু মানুষের জমায়েত হয়। এতে বিশাল ভিড়ে পদদলিত হয়ে, হুড়োহুড়িতে এখন পর্যন্ত ১৫১ নিহত হয়েছেন। ‘মৃত আত্মাদের স্মরণে’ প্রতিবছর অক্টোবরের শেষে দক্ষিণ কোরিয়ায় হ্যালোইন উৎসব হয়। হ্যালোইন উৎসবের জন্য সিউলের ইথেওন এলাকা খুবই আকর্ষণীয় জায়গা। শনিবার রাতে ওই এলাকায় লাখোধিক মানুষ সমবেত হয়েছিলেন। ২০২০ সালে করোনা মহামারি শুরু হওয়ার পর দক্ষিণ কোরিয়ায় হ্যালোইন উৎসব বন্ধ ছিল। এরপর এবারই প্রথম এই উৎসব হয়, যেখানে মাস্ক পরার বাধ্যবাধকতা ছিল না। এদিকে, এ ঘটনার পর দেশটির প্রেসিডেন্ট এক জরুরি বৈঠক ডেকেছেন। সেইসঙ্গে হতাহতদের দ্রুত চিকিৎসা দেওয়ার নির্দেশ দিয়েছেন। এই ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। পুলিশ ওই এলাকা বন্ধ করে দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে, মানুষ রাস্তায় এবং স্ট্রেচারে শুয়ে আছে। দেশটির আগুন নির্বাপক দলের প্রধান বলেছেন, এখন পর্যন্ত ৮৪৮ জন জরুরি পরিষেবা কর্মী মোতায়ের করা হয়েছ। যার মধ্যে ৩৬৪ জন দমকলকর্মী এবং ৪০০ জন পুলিশ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম