ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

দক্ষিণ আফ্রিকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ৮ ডাকাত নিহত

#

আন্তর্জাতিক ডেস্ক

২৩ ফেব্রুয়ারি, ২০২২,  12:03 PM

news image

দক্ষিণ আফ্রিকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে আট ডাকাত নিহত হয়েছে। এ ঘটনায় চার পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। পুলিশ জানায়, দলটির কাছে ভারী অস্ত্র ছিল এবং তারা টাকা পরিবহনের একটি গাড়ি ছিনতাইয়ের পরিকল্পনা করেছিল। ঝাঁঝরা হয়ে যাওয়া গাড়ি, আর খোলা দরজা জানান দিচ্ছে এক ভয়াবহ বন্দুকযুদ্ধের। পুলিশের আলামত সংগ্রহ, লোকজনের উপস্থিতি সবই বলে দিচ্ছে বাস্তবিক চোর পুলিশ খেলার আদ্যোপান্ত। দক্ষিণ আফ্রিকার বাণিজ্যিক নগরী জোহানেসবার্গে অর্থ পরিবহনকারী একটি গাড়িতে ডাকাতি করার সময় আটজন অস্ত্রধারী ডাকাতকে গুলি করে হত্যা করেছে পুলিশের একটি দল।

স্থানীয় সময় সোমবার এ ঘটনা ঘটে বলে জানান সংশ্লিষ্টরা। পুলিশ জানিয়েছে তাদের বিচক্ষণতার কাছে হার মেনেছে দুষ্কৃতকারীরা। পুলিশ জানায়, আজ তারা টাকাভর্তি একটি ট্রাক চুরি করতে চেয়েছিল। কিন্তু আমাদের বিচক্ষণতার কাছে তাদেরকে হার মারতে হয়। আমরা বিশ্বাস করি, প্রতিকারের চেয়ে প্রতিরোধেই উত্তম। আমরা এ জাতীয় অপরাধ রুখতে বদ্ধপরিকর। গত সপ্তাহ থেকেই এ দলটির ওপর নজর রাখছিলেন দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বন্দুকযুদ্ধে আটজন নিহত হলেও আহত অপর আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেফতারকৃতদের সহায়তা নিয়ে পুলিশ আরও পাঁচটি চুরি যাওয়া গাড়ি ও বেশকিছু আগ্নেয়াস্ত্র উদ্বার করতে সক্ষম হয়েছে। ডাকাত দলের পাঁচ সদস্য জিম্বাবুয়ের, দুইজন সাউথ আফ্রিকান ও একজন বোতসোয়ানার নাগরিক বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম