ঢাকা ২৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি ‘পিংক বাস’ সার্ভিসে এবার এলো ই-টিকিটিং সেবা

দক্ষিণখানে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল মা-ছেলের

#

নিজস্ব প্রতিবেদক

১৬ ডিসেম্বর, ২০২১,  2:31 PM

news image

রাজধানীর দক্ষিণখান এলাকায় লেভেলক্রসিংয়ে উঠে পড়া এক মাইক্রোবাসে ট্রেনের ধাক্কায় মা ও তার দুই বছরের ছেলের মৃত্যু হয়েছে। ঢাকা রেলওয়ে থানার উপপরিদর্শক নূর মোহাম্মদ বলেন, বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) ভোর ৫টার দিকে নীলসাগর এক্সপ্রেস জয়দেবপুর থেকে ঢাকার প্রবেশের সময় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-

মাহমুদা আক্তার মিতু (২৬) ও তার দুই বছরের ছেলে ফয়েজ আহমেদ। পুলিশের এ কর্মকর্তা বলেন, গাড়িটির চালাক ছিলেন মিতুর স্বামী মো. হাসান। এ দুর্ঘটনায় হাসান এবং তাদের মেয়েসহ তিন জন আহত হয়েছেন। ট্রেনটি ওই পথ দিয়ে যাওয়ার সময় মাইক্রোবাসটি লাইনের ওপর উঠে পড়ে। ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় সেটি ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই ওই নারী ও তার শিশুপুত্র মারা যায়। স্থানীয়রা জানান, হাসান একটি রেন্ট-এ-কার কোম্পানির মাইক্রোবাস চালান। বৃহস্পতিবার ভোরে তিনি স্ত্রী-সন্তানকে নিয়ে বের হয়েছিলেন। বাসার কাছেই রেলগেট পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। আহত তিনজনকে উদ্ধার করে টঙ্গীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয় বাসিন্দা তারিকুল ইসলাম রায়হান জানান, এ রেলগেটে একাধিক গেটম্যান দায়িত্ব পালন করে থাকেন; তবে ভোরের দিকে গেট খোলা ছিল। ফরে মাইক্রোবাসটি বিনা বাধায় লাইনে উঠে পড়ে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম