ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত নয় : তথ্য উপদেষ্টা মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাটের মামলায় গ্রেপ্তার ৪ জাবির নতুন ভিসি নূরুল ইসলাম জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক সরকারি চাকরিজীবীদের জন্য আরেকটি সুখবর সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে শত শত মুখোশধারীর হামলা

থাইল্যান্ডে যুদ্ধজাহাজ ডুবি, নিখোঁজ ৩১

#

আন্তর্জাতিক ডেস্ক

১৯ ডিসেম্বর, ২০২২,  8:16 PM

news image

থাইল্যান্ড উপসাগরে একটি জাহাজ ডুবির ঘটনা ঘটেছে। রোববার ঝরের মধ্যে পড়ে এটি ডুবে যায়। এতে ওই জাহাজের ১০০ জন নাবিক আটকা পড়েছে। পরে সোমবার (১৯ ডিসেম্বর) সকালে উদ্ধার কর্মীরা ৭১ জনকে উদ্ধার করে। খবর বিবিসি।  কর্তৃপক্ষ জানিয়েছে, নৌবাহিনীর জাহাজ এইচটিএমএএস সুখোতাই ডুবে যাওয়ার ঘটনায় ৩১ নাবিক নিখোঁজ রয়েছে। নৌবাহিনীর একজন মুখপাত্র বিবিসিকে জানায়, জাহাজ ডুবির পর ১২ ঘণ্টা পার হয়েছে। কিন্তু আমরা এখন সার্বিক পরিস্থিতির দিকে লক্ষ্য রাখছি। নৌবাহিনী জানিয়েছে, জাহাজ ডুবির পর জীবিতদের উদ্ধারে অভিযান চালানো হচ্ছে। যা এখন পর্যন্ত অব্যাহত আছে।  কী কারণে জাহাজটি এমন দুর্ঘটনার মুখে পড়েছে তা জানতে তদন্ত করার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। নৌবাহনীর মুখপাত্র অ্যাডমিরাল পোগক্রং মনথার্দপলিন বিবিসিকে বলেন, “আমাদের বাহিনীর ইতিহাসে এ ধরনের ঘটনা এর আগে ঘটেনি। বিশেষ করে জাহাজের ক্ষেত্রে এ ধরনের কোনো ঘটনা আমাদের নেই।” প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ঝরের কবলে পড়লে জাহাজটির মধ্যে পানি ডুবে যায়। এরপরই পাওয়ার রুমে শর্ট সার্কিট দেখা দেয়। এরপরই এটি ডুবে যায়। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম