ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫ আসন্ন হজ ঘিরে ‘যুগান্তকারী প্যাকেজ’ ঘোষণা করল সৌদি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেফতার নীতি সুদহার অপরিবর্তিত রেখে প্রথম ত্রৈমাসিক মুদ্রানীতি ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা করছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাংলাদেশ ৫০৬ কোটি টাকার বিদ্যুৎবিল, গ্রাহককে ফোন করে দুঃখপ্রকাশ মন্ত্রীর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন

ত্রিপুরায় আরও ভারি বৃষ্টি-ঝড়ের শঙ্কা, আতঙ্কে বাংলাদেশ

#

আন্তর্জাতিক ডেস্ক

২৪ আগস্ট, ২০২৪,  6:11 PM

news image

অস্বাভাবিক বৃষ্টিপাতের কারণে ভয়াবহ বন্যায় ঢুবে থাকা ভারতের ত্রিপুরায় আবারও ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেয়া হয়েছে। একইসঙ্গে ত্রিপুরার সব বিভাগে বজ্রসহ ঝড় হতে পারে। দেশটির জাতীয় আবহাওয়া বিভাগ (আইএমডি) শুক্রবার (২৩ আগস্ট) পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে। আবহাওয়া বিভাগ বলেছে, ত্রিপুরার দক্ষিণ, উত্তর, উনাকোতি এবং ধালাই বিভাগে (৭ থেকে ১১ সেন্টিমিটার) ভারি বৃষ্টিপাত হতে পারে। এছাড়া সব বিভাগে বজ্রসহ ঝড় হতে পারে। এমন অবস্থায় ত্রিপুরায় পানি আরও বাড়তে পারে অর্থাৎ, বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে। যার প্রভাব পড়তে পারে বাংলাদেশে। কারণ ত্রিপুরার অংশে থাকা গোমতী নদীর উপর তৈরি ডম্বুর বাঁধ খুলে দেয়ার পরই স্মরণকালের ভয়াবহ বন্যা দেখেছে বাংলাদেশের মানুষ। এতে এখন পর্যন্ত ১৫ জনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৫০ লাখ মানুষ। এখনও পানির নিচে চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, সিলেট, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, হবিগঞ্জ, খাগড়াছড়ি ও কক্সবাজার জেলা। আইএমডি তাদের পূর্বাভাসে জানিয়েছে, বঙ্গোপসাগরের উত্তরাংশে একটি নিম্নচাপ তৈরির পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আজ শনিবার থেকে সেটি গঠিত হওয়া শুরু করবে। বঙ্গপোসাগরের নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার সমূহ আশঙ্কা রয়েছে। ফলে এই নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের প্রভাবে আরও কয়েকদিন ভারি বর্ষণ হতে পারে ত্রিপুরায়। সর্বশেষ তথ্য অনুযায়ী, ভয়াবহ এ বন্যায় ত্রিপুরায় ২২ জন নিহত হয়েছেন। রাজ্যের আটটি জেলার ৬ হাজার ৬০০ পরিবারের ৩৪ হাজারের বেশি মানুষ আশ্রয়শিবিরে আশ্রয় নিয়েছে। বন্যায় এক হাজারের বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম