ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫ আসন্ন হজ ঘিরে ‘যুগান্তকারী প্যাকেজ’ ঘোষণা করল সৌদি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেফতার নীতি সুদহার অপরিবর্তিত রেখে প্রথম ত্রৈমাসিক মুদ্রানীতি ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা করছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাংলাদেশ ৫০৬ কোটি টাকার বিদ্যুৎবিল, গ্রাহককে ফোন করে দুঃখপ্রকাশ মন্ত্রীর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন

ত্বক সুন্দর থাকে যেসব অভ্যাসে

#

লাইফস্টাইল ডেস্ক

০৭ ডিসেম্বর, ২০২২,  4:49 PM

news image

সুন্দর ত্বক কে না চায়? সেজন্য দরকার স্বাস্থসম্মত জীবনযাপন ও ত্বকের ঠিক মতো যত্ন নেওয়া।  ত্বকের যত্ন নিতে কিছু টিপস মেনে চলা জরুরি। যেমন-

ত্বক পরিষ্কার করা : রূপ বিশেষজ্ঞদের মতে, রাতে ঘুমানোর আগে এবং সকালে ঘুম থেকে ওঠার পরে ত্বক পরিষ্কার করা অপরিহার্য। এতে ত্বক সতেজ করে এবং ত্বককে গভীরভাবে পরিষ্কার করে। ত্বকে যত্নে ফেসিয়াল জরুরি। এতে ত্বকের সব ধরনের ময়লা দূর পরিষ্কার হয়। নিয়মিত ফেসিয়াল করলে ও ত্বক পরিষ্কার রাখলে ব্রণ প্রতিরোধ হয়।  ত্বক ভালোভাবে পরিষ্কার না রাখলে অকাল বার্ধক্য দেখা দেয়।

সানস্ক্রিন : ত্বকের সুরক্ষায় সানস্ক্রিন খুবই জরুরি। সানস্ক্রিন ত্বককে ক্ষতিকারক আল্ট্রাভায়োলেট বিকিরণ থেকে রক্ষা করে। বৃষ্টি কিংবা মেঘলা দিনেও ত্বকে সানস্ক্রিন ব্যবহার করা উচিত।

সুষম খাদ্য গ্রহণ : সঠিক খাদ্যগ্রহণের ফলে শরীরে সঠিক পরিমাণে ভিটামিন, খনিজ, প্রোটিন এবং পুষ্টি যোগায়। এতে শরীরের পাশাপাশি মনও সুস্থ থাকে।  

ধূমপানকে না বলুন : ধূমপান ত্বককে প্রয়োজনীয় অক্সিজেন এবং পুষ্টি থেকে বঞ্চিত করে, যার ফলে ত্বক ফ্যাকাশে দেখায়। প্রত্যেকেরই একটি নির্দিষ্ট বয়সের পরে ত্বকে বলিরেখা পড়বে এটাই স্বাভাবিক। তবে ধূমপায়ীদের অল্প বয়সে এটি হওয়ার প্রবণতা থাকে। ধূমপান ত্বককে পানিশূন্য করে, ফলে ত্বক নিস্তেজ এবং অস্বাস্থ্যকর হয়ে পড়ে।

পর্যাপ্ত ঘুম : ঘুমের অভাবে ত্বক প্রাণহীন দেখায়। ঘুমের অভাবে মুখের চারপাশের ত্বকে রক্ত চলাচল কমে যায়। এজন্য স্বাস্থ্যকর ও উজ্জ্বল ত্বকের জন্য কমপক্ষে ৭ থেকে ৮ ঘণ্টা ঘুমানো জরুরি।

প্রচুর পানি পান : ত্বকের যত্নে পর্যাপ্ত পানি পানের বিকল্প নেই। পানি পানে রক্ত ​​প্রবাহ ঠিক থাকে। ফলে ত্বক সুস্থ ও সজীব দেখায়।

সুন্দর, উজ্জ্বল ত্বক সুস্বাস্থ্যের প্রতিফলন। এজন্য শরীর ভালো রাখতে সঠিক খাদ্যভাস ও জীবনযাপন পদ্ধতি মেনে চলা উচিত।  সূত্র: টাইমস অব ইন্ডিয়া

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম