ঢাকা ২০ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গে আরো ৭ জনের মৃত্যু মুকসুদপুর থানায় আগুন দিলো নিষিদ্ধ আ.লীগ সাভারে শ্রমিক-পুলিশ পাল্টাপাল্টি ধাওয়া, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ কলাপাড়ায় আওয়ামীলীগের লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, আটক ২ সম্মিলিত ইসলামী ব্যাংকের সাবসিডিয়ারি ইআইআইএল-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত রাজধানীতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন জাতিসংঘে বিপুল ভোটে রোহিঙ্গা প্রস্তাব গৃহীত ১৬ বছর জনগণের বুকে বন্দুক ঠেকিয়ে শাসন করেছে সন্ত্রাসী গোষ্ঠী: প্রধানমন্ত্রী পুলিশের দুই কর্মকর্তা বরখাস্ত রক্তাক্ত লাশের ওপর দিয়ে ক্ষমতায় আসতে চাচ্ছে ফ্যাসিস্ট শক্তি: রিজভী

তোফাজ্জল হত্যা: ফজলুল হক হলের প্রভোস্টসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

#

নিজস্ব প্রতিবেদক

২৫ সেপ্টেম্বর, ২০২৪,  9:41 PM

news image

চোর সন্দেহে গণপিটুনিতে তোফাজ্জল নামে মানসিক ভারসাম্যহীন এক তরুণকে হত্যার অভিযোগে ফজলুল হক মুসলিম হলের প্রভোস্ট শাহ মুহাম্মদ মাসুমসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) তোফাজ্জলের ফুফাতো বোন আসমা আক্তার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আক্তারুজ্জামানের আদালতে এ মামলা দায়ের করেন। এ বিষয়ে আইনজীবী নাজমুল হাসান জানিয়েছেন, এ ঘটনায় শাহবাগ থানায় আরেকটি মামলা থাকায় আপাতত এই মামলার তদন্ত কার্যক্রম স্থগিত থাকবে। আগের মামলাটি তদন্তসাপেক্ষে তোফাজ্জলের পরিবারের করা মামলাটি সচল হবে। নাজমুল হাসান জানান, আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে অভিযোগটি আমলে নিয়েছেন। যেহেতু এ ঘটনায় আগে দায়ের হওয়া মামলা চলমান, তাই এ মামলার তদন্ত আপাতত চলবে না। আগের মামলার তদন্ত প্রতিবেদন পাওয়া সাপেক্ষে এই আসামিদের বিরুদ্ধে মামলা চলবে কি না, তা পরে আদালত নির্ধারণ করবেন। ফজলুল হক মুসলিম হল প্রভোস্ট ছাড়াও এ মামলার অন্য আসামির হলেন জালাল মিয়া, সুমন মিয়া, ফিরোজ কবির, আবদুস সামাদ, মোত্তাকিন সাকিন শাহ, আল হোসাইন সাজ্জাদ, ওয়াজিবুল আলম, আহসান উল্লাহ, ফজলে রাব্বি, ইয়ামুস জামান, রাশেদ কামাল অনিক, শাহরিয়ার কবির শোভন, মেহেদী হাসান ইমরান ও মো. সুলতান। তারা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। উল্লেখ্য, ১৮ সেপ্টেম্বর রাত ১০টার দিকে তোফাজ্জল নামে এক যুবককে চোর সন্দেহে আটক করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের শিক্ষার্থীরা। এরপর তাকে কয়েক দফা পেটানো হয়। পরে রাতে হলের ক্যানটিনে বসিয়ে তাকে ভাত খাওয়ানো হয়। এরপর আবারও মারধর করা হয় তাকে। একপর্যায়ে তোফাজ্জল গুরুতর অসুস্থ হয়ে পড়লে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়। ঘটনায় অভিযুক্ত আট শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম