ঢাকা ১২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু ‘তোমাদের উদ্দেশে কিছু বলতে চাই’—অকৃতকার্য শিক্ষার্থীদের মন্ত্রী জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ নিয়ে আগ্রহী সরকার: জ্বালানিমন্ত্রী মুক্তিযুদ্ধের ইতিহাস ছোট করার চেষ্টা করছে স্বাধীনতাবিরোধীরা: রিজভী দেশে প্রথমবার নৌযান শুমারি, শুরু ২০ আগস্ট পঞ্চগড়ে ওএমএস কার্যক্রমে ভয়াবহ অনিয়ম: চালান ছাড়াই চাল পাচার বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতা করতে সরকার প্রস্তুত রাষ্ট্রপতি পদে এখনও ঠিক হয়নি বিএনপি প্রার্থী : চিফ হুইপ ভূমধ্যসাগর থেকে ১৫ বাংলাদেশি উদ্ধার জীববৈচিত্র্য সংরক্ষণে জাতীয় পুরস্কার পেল চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি

তেহরান তেল বেচতে না পারলে পুরো মধ্যপ্রাচ্যের কেউ পারবে না: ইরান

#

আন্তর্জাতিক ডেস্ক

২৩ জুলাই, ২০২৬,  10:58 AM

news image

হরমুজ প্রণালিতে উত্তেজনার পারদ চড়িয়ে যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের দেশগুলোকে কড়া বার্তা দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্ট স্পিকার ও শীর্ষ পর্যালোচক মোহাম্মদ বাকের গালিবাফ সাফ জানিয়ে দিয়েছেন, ইরানকে যদি নিজস্ব অপরিশোধিত তেল বিক্রি করতে দেওয়া না হয়, তবে পারস্য উপসাগরীয় কোনো দেশকেই তেল বিক্রি করতে দেবে না তেহরান। 

সম্প্রতি সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি পুরো সংঘাতকে সব নয়তো কিছুই না সমীকরণের সাথে তুলনা করেন। তিনি স্পষ্ট ভাষায় জানান, আমেরিকা মধ্যপ্রাচ্যে উপস্থিতি বজায় রাখলে হোরমুজ প্রণালীর নিরাপত্তা বিঘ্নিত হবে এবং আঞ্চলিক পরিস্থিতি আর আগের অবস্থায় ফিরে যাবে না।

ইরানি স্পিকারের এই চরম হুঁশিয়ারি মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের জের ধরে এসেছে। এর আগে ট্রাম্প নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এক বার্তায় সতর্ক করেন, হরমুজ প্রণালিতে ইরান কোনো জাহাজে ড্রোন বা মিসাইল হামলা চালালেই তার জবাবে দেশটির রাজধানী তেহরানসহ বিভিন্ন স্থানের বিদ্যুৎকেন্দ্র বা সেতু গুঁড়িয়ে দেবে মার্কিন বাহিনী। 

এই পাল্টাপাল্টি হুঙ্কারকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা ও ইরানি বাহিনীর যুদ্ধ পরিস্থিতি এখন চরম আকার ধারণ করেছে। সম্প্রতি মার্কিন সেন্ট্রাল কমান্ড টানা বারো রাতের মতো ইরানে তীব্র বিমান হামলা চালিয়েছে, যার জবাবে ইরানও প্রতিবেশীদের জ্বালানি ও পানি শোধন অবকাঠামো লক্ষ্য করে হামলা জোরালো করেছে। দুই দেশের এই সংঘাত ও সমুদ্রপথ রুদ্ধ হওয়ার কারণে বিশ্ববাজারে হু হু করে বাড়ছে জ্বালানি তেলের দাম, যা বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের বিপর্যয়ের ইঙ্গিত দিচ্ছে। সূত্র: এনডিটিভি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম