ঢাকা ১১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

তেল না পেয়ে কৃষিমন্ত্রীকে ফোন কৃষকের

#

নিজস্ব প্রতিনিধি

০১ এপ্রিল, ২০২৬,  6:21 PM

news image

ফিলিং স্টেশন থেকে তেল না পেয়ে কৃষিমন্ত্রীকে ফোন করেছেন পাবনার ঈশ্বরদীর এক কৃষক। এ সময় তিনি মন্ত্রীকে উপজেলা কৃষি কর্মকর্তার সঙ্গে কথা বলিয়ে দেন। পরে মন্ত্রী ওই কর্মকর্তাকে সমস‍্যা সমাধানে দ্রুত কার্যক্রর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন।  মঙ্গলবার (৩১ মার্চ) রাতে আরটিভিকে বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল মমিন। জানা গেছে, কৃষিযন্ত্র চালানোর জন্য ডিজেল সংকটে বিপাকে পড়েছেন পাবনার ঈশ্বরদী উপজেলার কৃষকরা। ফিলিং স্টেশনগুলোতে ক্যানে (ঢোপ) তেল দেওয়ার ওপর নিষেধাজ্ঞা থাকায় তারা প্রয়োজনীয় জ্বালানি সংগ্রহ করতে পারছেন না। এতে চরম দুর্ভোগে পড়েছেন উপজেলার শত শত কৃষক। কৃষকরা জানান, দীর্ঘদিন ধরে তারা কৃষিযন্ত্র চালানোর জন্য ফিলিং স্টেশন থেকে ক্যানে করে ডিজেল সংগ্রহ করে আসছিলেন। কিন্তু বর্তমানে সেই সুযোগ বন্ধ হয়ে যাওয়ায় শ্যালো মেশিন, পাওয়ার টিলার, হারভেস্টর ও স্প্রে মেশিনসহ বিভিন্ন কৃষিযন্ত্র চালাতে গিয়ে সমস্যায় পড়ছেন তারা। এই পরিস্থিতিতে সমস্যার সমাধান চেয়ে রোববার (২৯ মার্চ) কয়েকজন কৃষক ঈশ্বরদী উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে যান।  এ সময় জাতীয় পুরস্কারপ্রাপ্ত কৃষক মো. ময়েজ উদ্দিন ওরফে কুল ময়েজ কৃষি কর্মকর্তার কার্যালয় থেকেই কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদকে ফোন করেন। ফোনের মাধ্যমে তিনি কৃষি কর্মকর্তার সঙ্গে মন্ত্রীর কথা বলিয়ে দেন। মন্ত্রী তাৎক্ষণিকভাবে সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন। মন্ত্রীকে ফোন করা ওই কৃষক ময়েজ উদ্দিন জানান, উপজেলা কৃষি অফিস থেকে কৃষকদের জন্য স্লিপ (চিরকুট) দিচ্ছেন, কিন্তু সেই স্লিপ দেখিয়েও ফিলিং স্টেশনগুলো থেকে ডিজেল পাওয়া যাচ্ছে না। ফলে অনেক কৃষককে খালি হাতে ফিরে যেতে হচ্ছে। উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল মমিন জানান, ফিলিং স্টেশন মালিকদের সঙ্গে কৃষকদের বিষয় নিয়ে একাধিকবার আলোচনা হয়েছে। কৃষকদের নিয়মিত তেল প্রাপ্তিতে যেন কোনো সমস‍্যা না হয় সেজন‍্য স্লিপ দেওয়া হচ্ছে। কৃষকদের বিষয়টি গুরুত্ব দিয়ে সমস্যা সমাধানে প্রশাসন ও কৃষি বিভাগ একসঙ্গে কাজ করছে। এ ব‍্যাপারে পাম্প মালিকরাও আশ্বস্ত করেছেন। আশা করা যাচ্ছে, কৃষকদের তেল পেতে তেমন কোনো সমস‍্যা হবেনা, শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হবে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম