ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গভীর নিম্নচাপে উত্তাল সাগর, রাঙ্গাবালীতে ট্রলারডুবি স্থানীয় সরকার নির্বাচন কবে শুরু বা শেষ, এখনো মন্ত্রণালয়কে জানায়নি ইসি এবার বাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি প্রজ্ঞাপন ছাড়াই বাড়তি বাসভাড়া আদায় এশিয়ান গেমসে পদকহীন বাংলাদেশ, ব্যাটিং ব্যর্থতায় প্রশ্নের মুখে নারী ক্রিকেট ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান মিয়ানমারের কারাগারে নারীরা অমানবিক নির্যাতনের শিকার: মানবাধিকার সংস্থা বছরের প্রথম দিনই বই পাবে শিক্ষার্থীরা, ৩০ নভেম্বরের মধ্যে পৌঁছাবে উপজেলায় কক্সবাজারে চাঞ্চল্যকর সাইফুল হত্যা: ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেফতার ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৬৫

তেল-গ্যাস নিয়ে চিন্তায় আছি: নসরুল হামিদ

#

নিজস্ব প্রতিবেদক

১৭ অক্টোবর, ২০২৩,  8:01 PM

news image

তেল ও গ্যাস- দুটো নিয়েই চিন্তার কথা উল্লেখ করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধের প্রভাব জ্বালানির দামের ওপর পড়লে কেবল বাংলাদেশ নয়, পুরো বিশ্বই ক্ষতিগ্রস্ত হবে। মঙ্গলবার (১৭ অক্টোবর) ‘স্মার্ট গ্রিড রোডম্যাপ ইন বাংলাদেশ ফেজ টু’ শীৰ্ষক সমীক্ষা বাস্তবায়নের অংশ হিসেবে স্মার্ট গ্রিড এক্সপেরিয়েন্স দিবসের অনুষ্ঠানে এ কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি বলেন,  মধ্যপ্রাচ্যের কিছু হলে জ্বালানির দাম নিয়ে ঝামেলা হয়। এখন পর্যন্ত আমরা কোনও সমস্যায় পড়িনি। আমরা দাম সহনীয় রাখার চেষ্টা করছি। যুদ্ধের পরিস্থিতি এখন খুব খারাপের দিকে যাচ্ছে। যেদিকে এগোচ্ছে সেটা ভালো লক্ষণ নয়। তবে দেশে তেলের দাম এখনও নিয়ন্ত্রণে আছে। সবার মতো এ বিষয়ে আমরা চিন্তিত। জ্বালানি না পেলে অথবা যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সৌরশক্তি ব্যবহার করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন নসরুল হামিদ। তিনি বলেন, বিশ্ববাজারের সঙ্গে মিল রেখে তেলের দাম নির্ধারণের ফর্মূলা অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এখন সেটি অনুমোদন হওয়ার অপেক্ষা রয়েছে। এটি নির্বাচনের পর অনুমোদন পেতে পারে। স্মার্ট গ্রিডের ফার্স্ট ফেজে কিছু সমস্যা খুঁজে বের করা হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, সেকেন্ড ফেজে এটি মাথায় রেখেই কাজ করা হবে। রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করতে এটি কাজে লাগবে। ২০২৪ সালের সেপ্টেম্বর নাগাদ সঞ্চালন লাইনও প্রস্তুত হয়ে যাবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম