ঢাকা ১১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

তেলিয়াপাড়া দিবস উপলক্ষে হবিগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত

#

০৬ এপ্রিল, ২০২৬,  9:44 PM

news image

মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধি: মহান মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল স্মৃতিবিজড়িত ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস উপলক্ষে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা-য় বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ তারেক মাহমুদসহ জেলার বিভিন্ন স্তরের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান, প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ জি কে গউছ, হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এস এম ফয়সল, হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. আবু মনসুর সাখাওয়াত হোসেন জীবন, চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম এবং জেলা প্রশাসক ড. জি এম সরফরাজ। কর্মসূচির অংশ হিসেবে সকাল ১১টায় তেলিয়াপাড়া স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসটির সূচনা হয়। পরে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের উদ্যোগে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ তারেক মাহমুদসহ অন্যান্য অতিথিরা। বক্তারা বলেন, তেলিয়াপাড়া দিবস শুধু একটি স্মরণীয় দিন নয়, বরং বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। ১৯৭১ সালের ৪ এপ্রিল তেলিয়াপাড়ায় অনুষ্ঠিত ঐতিহাসিক বৈঠকে মুক্তিযুদ্ধ পরিচালনার কৌশল নির্ধারণ এবং দেশকে বিভিন্ন সেক্টরে বিভক্ত করার মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। অনুষ্ঠানে বক্তারা নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন এবং সকল শ্রেণি-পেশার মানুষকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের নেতৃবৃন্দ, তেলিয়াপাড়া চা বাগান কর্তৃপক্ষ এবং সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম