ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

তেরখাদায় আহত নৌকা প্রতীকের সমর্থকের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

২৮ নভেম্বর, ২০২১,  4:26 PM

news image

খুলনা তেরখাদা উপজেলার মধুপুর ইউনিয়নের কোলা গ্রামে প্রতিপক্ষের পিটুনিতে আহত নৌকা প্রতীকের সমর্থক বাবুল শিকদার মারা গেছেন। শনিবার রাত সাড়ে ১১টায় তাকে পিটিয়ে আহত করা হয়। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে রোববার সকাল ৬টার দিকে তিনি মারা যান।

তেরখাদা থানার ওসি জহুরুল আলম জানান, কোলা গ্রামের বাবুল শিকদার শনিবার রাত সাড়ে ১১টার দিকে একই গ্রামের দীনেশের বাড়িতে নৌকা প্রতীকের পক্ষে ভোট চাইতে যান। এ সময় প্রতিদ্বন্দ্বী অপর এক প্রার্থীর সমর্থক বাবর আলীর নেতৃত্বে ৪/৫ জন তার মাথায় ও মুখে পিটিয়ে গুরুতর আহত করে। রাতেই তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে রোববার সকালে তার মৃত্যু হয়।  ওসি জানান, এ ঘটনার পর হামলাকারীরা আত্মগোপন করেছে। তাদের আটক করার জন্য অভিযান চালানো হচ্ছে। অন্যদিকে রূপসা থানার ওসি সরদার মোশারফ হোসেন জানান, রোববার সকাল ৯টার দিকে রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের পুটিমারি গ্রামের ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে চাপাতি ও হাতুড়িসহ শামীম ফকির নামে একজনকে আটক করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম