ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

তুষারপাতের কারণে শতাধিক ফ্লাইট বাতিল জাপানে

#

২৭ ডিসেম্বর, ২০২১,  11:51 AM

news image

প্রবল তুষারপাতের কারণে ১০০টিরও বেশি অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করা হয়েছে জাপানে। স্থানীয় সময় রবিবার দেশটির উত্তর ও পশ্চিমাঞ্চলে ভারী তুষারপাতের কারণে এই ফ্লাইটগুলো বাতিল করা হয়। আজ সোমবার জাপানের দু’টি বৃহত্তম এয়ারলাইনসের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। জাপানি বিমান সংস্থা অল নিপ্পন এয়ারওয়েজ রবিবার বিকাল ৪টা পর্যন্ত ৭৯টি ফ্লাইট বন্ধ রেখেছে।

এয়ারলাইনসটির অপারেশন ডিরেক্টর হিরোকি হায়াকাওয়া বলেছেন, এতে ৫ হাজার ১০০ যাত্রীকে ভোগান্তিতে পড়তে হয়েছে। জাপান এয়ারলাইনসের এক প্রতিনিধি জানিয়েছেন, ভারী তুষারপাতের কারণে সংস্থাটি বিকাল ৪টা পর্যন্ত সংস্থাটির ৪৯টি ফ্লাইট বাতিল করতে হয়েছে। যার প্রভাব পড়েছে ২ হাজার ৪৬০ জন যাত্রীর ওপর। এদিকে করোনার নতুন ধরন ওমিক্রন সংক্রমণ প্রতিরোধে বিশ্বে হাজারেরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। তবে জাপানে একেবারে ভিন্ন কারণে অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, তাদের দেশে এ পর্যন্ত ১২ জনের দেহে ওমিক্রন শনাক্ত হয়েছে। যারা সবাই দেশের বাইরে থেকে জাপানে এসেছেন। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম