ঢাকা ৩১ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি কর না বাড়িয়ে ​ ডিএসসিসির ২০২৬-২৭ অর্থবছরে ৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা দুই কোটি টাকার সরকারি মাল বিক্রি করে ভাগাভাগি, বিআরটিএ কর্তৃপক্ষের শাক দিয়ে মাছ ঢাকার চেস্টা সিলেটে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগমুক্ত রাখা সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠানো হলো মানবপাচারে ‘জিরো টলারেন্স’ নীতিতে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী চেক ডিজঅনার মামলার উদ্দেশ্য অর্থ আদায়, কারাদণ্ড নয়: হাইকোর্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে অর্থায়ন করতে চায় চীনের ৩ প্রতিষ্ঠান প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে মৃত্যু ৩৩ হাজার ছাড়াল

#

আন্তর্জাতিক ডেস্ক

১২ ফেব্রুয়ারি, ২০২৩,  9:40 PM

news image

ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্ক-সিরিয়ায় মৃতের সংখ্যা ৩৩ হাজার ছাড়িয়েছে। উভয় দেশের কর্মকর্তাদের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে সিএনএন। ভূমিকম্পের ১৫২ ঘণ্টা পর তুরস্কের আদিয়ামানে একটি ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে ৭ বছর বয়সী ছেলেকে উদ্ধার করা হয়েছে। সবশেষ তথ্য অনুযায়ী তুরস্কে ২৯ হাজার ৬০৫ জনের প্রাণহানি হয়েছে। আর সিরিয়ার কর্মকর্তারা জানিয়েছেন, ভূমিকম্পে দেশটিতে সাড়ে ৩ হাজারের বেশি মানুষ মারা গেছেন। ভূমিকম্পের ৬ দিন পেরিয়ে গেলেও এখনও জীবিত উদ্ধার হচ্ছে, তবে সে সংখ্যা আগের তুলনায় অনেক কমে এসেছে। সময় যত বাড়ছে তত কমছে জীবিত উদ্ধারের আশা। তারপরও থেমে নেই উদ্ধারকারীদের চেষ্টা। ধ্বংসস্তূপের নিচ থেকে ভেসে আসে শিশুর আর্তচিৎকার। কান্নার আওয়াজ শুনে উদ্ধারকর্মীরা তুরস্কের একটি বিধ্বস্ত ভবনের নিচ থেকে ১৪০ ঘণ্টা পর বের কেরে আনেন ৭ মাসের শিশুকে।

হাতায়া প্রদেশে ৭ বছরের এক শিশুকে উদ্ধার করা হয় ১৩৬ ঘণ্টা পর। ভয়াবহ ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে এখনও চাপা পড়ে আছে বহু মানুষ। আর এতে করে এ পর্যন্ত যত মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে সে সংখ্যা দ্বিগুণ বা এর চেয়ে বেশি হতে পারে বলে জানিয়েছেন জাতিসংঘের ত্রাণবিষয়ক সমন্বয়কারী মার্টিন গ্রিফিথস। তবে যারা গৃহহীন হয়েছেন তাদের অবস্থাও শোচনীয়। তীব্র ঠান্ডা, খাদ্য, পানি, জ্বালানি সংকটে কোন রকমে দিন পার করছেন তারা। বয়স্ক ও শিশুদের অবস্থা বেশি খারাপ। এ অবস্থায় তাদের স্বাস্থ্যঝুঁকির আশংকা করা হচ্ছে। ৬ ফেব্রুয়ারির ৪৫ সেকেন্ডের ভূমিকম্পের পর আরও ২৩ শ'র বেশি আফটার শক হয়েছে বলে জানিয়েছে ভূতাত্বিক জরিপ সংস্থা।

এতে যেসব ভবন এখনও অক্ষত আছে সেগুলোর ভবিষ্যৎ নিয়েও শঙ্কা দেখা দিয়েছে। এর আগে ১৯৩৯ সালে দেশটিতে শক্তিশালী ভূমিকম্পের আঘাতে অন্তত ৩৩ হাজার মানুষের মৃত্যু হয়। এদিকে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত তুরস্ক ও সিরিয়ার নাগরিকদের জরুরি ভিত্তিতে সাময়িক ভিসা দেয়ার কথা জানিয়েছে জার্মানি। জার্মানিতে বসবাসরত অভিবাসীদের ক্ষতিগ্রস্ত আত্মীয়দের খাদ্য, বাসস্থান ও চিকিৎসাসেবা দিতে এ পদক্ষেপ নিচ্ছে বার্লিন। প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (১১ ফেব্রুয়ারি) জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফিজার বলেন, এটি একটি জরুরি সহায়তা। তুরস্ক ও সিরিয়ার যেসব পরিবার জার্মানিতে আছে, কোনো জটিলতা ছাড়াই দুর্যোগকবলিত এলাকা থেকে নিজেদের আত্মীয়স্বজনকে নিয়ে আসতে পারবে। তাদের দ্রুত ভিসা দেয়ার ব্যবস্থা করা হচ্ছে। তিনি বলেন, নিয়মিত প্রক্রিয়ায় এ ভিসা দেয়া হবে। তবে এই ভিসার মেয়াদ হবে তিন মাস।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম