ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
রাড্ডায় ভাঙচুরে শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৫ অক্টোবর থেকে শুরু নোবেল পুরস্কার ঘোষণা প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন ৩ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় পৃথক দুই বন্দুক হামলায় নিহত ২৭ বিশ্ব পর্যটন দিবসে সাতক্ষীরায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিচার প্রার্থী মানুষের পক্ষে আইনজীবীদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানালেন এমপি মোশাররফ রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা-লুটপাট, ওসি প্রত্যাহার প্রাথমিকে শিক্ষক নিয়োগ: নেতিবাচক পুলিশ প্রতিবেদনে বাদ ২৫০০, প্রার্থীরা ক্ষুব্ধ যুক্তরাষ্ট্রে ‘নরইস্টার’-এ বিপর্যস্ত জনজীবন, জরুরি অবস্থা জারি

তুরস্ক-সিরিয়ায় নিহত ৪৪ হাজার ছুঁইছুঁই

#

আন্তর্জাতিক ডেস্ক

১৭ ফেব্রুয়ারি, ২০২৩,  9:10 PM

news image

শক্তিশালী ভূমিকম্পে তুরস্ক-সিরিয়ায় নিহতের সংখ্যা বেড়ে ৪৪ হাজার ছুঁইছুঁই। দুই দেশে নিহত হয়েছেন অন্তত ৪৩ হাজার ৮৫৮ জন।শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) আল জাজিরা এই খবর জানিয়েছে। তুরস্কের দুর্যোগ কর্তৃপক্ষ বলছে, দেশটিতে অন্তত ৩৮ হাজার ৪৪ জন নিহত হয়েছেন। অন্যদিকে, সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, সরকার নিয়ন্ত্রিত অঞ্চলে এক হাজার ৪১৪ জন নিহত হয়েছেন। জাতিসংঘের হিসাবে, সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চলে চার হাজার ৪০০ জন নিহত হয়েছেন। গেল ৬ ফেব্রুয়ারি ভোরের দিকে ৭ দশমিক ৮ মাত্রার একটি ভূমিকম্প তুরস্ক ও সিরিয়ায় আঘাত হানে। পরে দুপুরের দিকে আরও একটি শক্তিশালী ভূমিকম্প তুরস্কে আঘাত হানে। দেশ দুটিতে ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বহু বাড়িঘর ভেঙে পড়েছে। বহু লোকজন ঘরছাড়া হয়ে সাময়িক আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। তুরস্ক অনেক দেশের কাছ থেকে সাহায্যের আশ্বাস পেয়েছে। তবে সিরিয়ায় বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চলে ত্রাণ সাহায্য নিয়ে কিছুটা জটিলতা রয়েছে। ভয়াবহ ভূমিকম্পের পর ১০ দিনেরও বেশি সময় কেটে গেছে। উদ্ধার অভিযান আগের চেয়ে কমে এসেছে। তবে এখনও ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিতদের উদ্ধার করা হচ্ছে। এই ভূমিকম্পে ৫০ হাজারেরও বেশি ভবন ভেঙে পড়েছে অথবা তীব্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।  

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম