ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত নয় : তথ্য উপদেষ্টা মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাটের মামলায় গ্রেপ্তার ৪ জাবির নতুন ভিসি নূরুল ইসলাম জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক সরকারি চাকরিজীবীদের জন্য আরেকটি সুখবর সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে শত শত মুখোশধারীর হামলা

তুরস্কে বাস–লরি সংঘর্ষে নিহত ৭, আহত ১১

#

আন্তর্জাতিক ডেস্ক

০৭ ডিসেম্বর, ২০২৫,  4:53 PM

news image

তুরস্কের দক্ষিণাঞ্চলে একটি লরির সঙ্গে আন্তঃনগর বাসের সংঘর্ষে কমপক্ষে সাতজন নিহত এবং ১১ জন আহত হয়েছেন। শনিবার (৬ ডসেম্বর) ভোরে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় গভর্নরের কার্যালয়। সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির (এএ) তথ্য অনুযায়ী, আদানা ও গাজিয়ানতেপকে সংযোগকারী মহাসড়কে ভোরের আগে এ দুর্ঘটনা ঘটে। যাত্রাবিরতির সময় টায়ার ফেটে থেমে থাকা একটি আর্টিকুলেটেড লরির পেছনে দ্রুতগামী একটি কোচ গিয়ে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনাস্থলের ফুটেজে দেখা গেছে, বাসটির সামনের ডান দিকের অংশ পুরোপুরি বিধ্বস্ত হয়ে গেছে, যা থেকে বোঝা যায় যে সেটি লরির পেছনে গিয়ে প্রচণ্ড জোরে ধাক্কা মেরেছিল। ঘটনাস্থলটি গাজিয়ানতেপ থেকে প্রায় ৯০ কিলোমিটার (৫৫ মাইল) দূরে। ওসমানিয়ে গভর্নর কার্যালয়ের বরাতে আনাদোলু এজেন্সি জানায়, নিহত ও আহত সবাই বাসের যাত্রী ছিলেন। নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে। লরি চালক দুর্ঘটনায় বেঁচে গেলেও তাকে আটক করেছে পুলিশ। ঘটনার পর মহাসড়কটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। সূত্র: ডেইলি সাবাহ

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম