ঢাকা ৩০ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক ব্রাজিলের হয়ে খেলা নিয়ে অবশেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন নেইমার নোয়াখালীতে নতুন গ্যাস কূপ খনন কাজ শুরু ১৩ জেলায় ব্যাপক বজ্রবৃষ্টির আভাস, নৌবন্দরেও সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেফতার শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর সুন্দরবনে বাড়ছে বাঘের সংখ্যা ইতালির কোচ হিসেবে ফিরছেন রবার্তো মানচিনি শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

তুরস্কের কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ২৫

#

আন্তর্জাতিক ডেস্ক

১৫ অক্টোবর, ২০২২,  10:49 AM

news image

তুরস্কের উত্তরাঞ্চলের বারতিন প্রদেশে একটি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া কয়েক ডজন মানুষ মাটির নিচে আটকা পড়ে আছেন। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটেছে। খবর বিবিসি নিউজের। প্রতিবেদনে বলা হয়, বিস্ফোরণের সময় কমপক্ষে ১১০ জন মানুষ খনিতে কাজ করছিলেন। তাদের প্রায় অর্ধেক মানুষ ভূপৃষ্ঠের ৩০০ মিটারেরও বেশি গভীরতায় ছিলেন।

তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী ফাহরেটিন কোকা বলেছেন, এখন পর্যন্ত ১১ জনকে উদ্ধার করা হয়েছে এবং তাদের চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন উদ্ধারকর্মীরা। খনিতে আটকে পড়াদের উদ্ধারে অভিযান চলছে বলে জানিয়েছে তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। এখনো খনির ভেতর চাপা পড়ে আছেন অর্ধশত শ্রমিক। এদিকে তুরস্কের জ্বালানিমন্ত্রী বলেছেন, ফায়ারড্যাম্পের কারণে এ বিস্ফোরণ ঘটেছে বলে প্রাথমিকভাবে ইঙ্গিত পাওয়া গেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম