ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

তিব্বত ইস্যুতে নতুন সমন্বয়ক নিয়োগ দিলো যুক্তরাষ্ট্র

#

২২ ডিসেম্বর, ২০২১,  10:52 AM

news image

চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই তিব্বত বিষয়ক নতুন সমন্বয়ক নিয়োগের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন জানিয়েছে, এই কার্যালয় চীন ও দালাই লামার মধ্যে বাস্তবভিত্তিক আলোচনায় উৎসাহ জোগাবে এবং তিব্বতের জনগণের মৌলিক অধিকার ও মৌলিক স্বাধীনতা সুরক্ষায় কাজ করবে। সোমবার (২০ ডিসেম্বর) মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বর্ষীয়ান কূটনীতিক উজরা জেয়া নতুন সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন।

একই সঙ্গে তিনি বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র এবং মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি হিসেবে তার দায়িত্ব পালন অব্যাহত রাখবেন। খবর প্রকাশ করেছে আল-জাজিরা। তার এই নিয়োগটি এমন সময়ে দেওয়া হলো যখন একাধিক ইস্যু নিয়ে ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে উত্তেজনা বাড়ছে। কেননা ওয়াশিংটনের বিরুদ্ধে তিব্বতের পরিস্থিতিকে অস্থিতিশীল করার অভিযোগ করছে বেইজিং। এ কারণে চীন এ বিষয়টিকে স্বাভাবিকভাবে দেখতে নাও পারে কিংবা এর বিরোধিতা করতে পারে। বিষয়টি নিয়ে এরই মধ্যে নিন্দা জানিয়েছে ওয়াশিংটনে অবস্থিত চীনা দূতাবাস। চীনা দূতাবাস একে যুক্তরাষ্ট্রের নতুন ‘রাজনৈতিক কারসাজি’ বলে উল্লেখ করেছেন। দূতাবাসের মুখপাত্র লিউ পেংইউ ইমেইলে বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, যুক্তরাষ্ট্রের উচিত চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বন্ধ করা। সেই সঙ্গে তিব্বতের ইস্যুকে সামনে এনে পরিস্থিতিকে অস্থিতিশীল না করা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম