ঢাকা ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় ইয়াবা তৈরির সরঞ্জামাদি ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ২ হাজার টাকা ছাড়াল ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম রাড্ডা ক্লিনিক দখলমুক্ত ঘোষণা, টাঙানো হয়েছে প্রতিষ্ঠানটির সাইনবোর্ড প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ রূপপুরের জ্বালানিবাহী বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি পাকিস্তান সপ্তম দিনেও থামেনি চুয়েট আন্দোলন প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের জন্য বড় সুখবর কক্সবাজার বিমানবন্দরের নবনির্মিত টার্মিনাল থেকে যাত্রীসেবা শুরু সাংবাদিকদের বিরুদ্ধে সাইবার আইনের অপপ্রয়োগ চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত বেড়ে ৪, আহত ৬

তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩২

#

আন্তর্জাতিক ডেস্ক

০৭ জানুয়ারি, ২০২৫,  5:11 PM

news image

তিব্বতের প্রত্যন্ত পার্বত্য অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৩২ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম সিনহুয়ার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৯টা ৫ মিনিটে এ ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলের ৬ দশমিক ৮। তবে ইউএস জিওলজিক্যাল সার্ভে ভূমিকম্পের মাত্রা ৭ দশমিক ১ বলে জানিয়েছে। সিনহুয়া সংবাদ সংস্থা জানিয়েছে, তিব্বতের স্বায়ত্তশাসিত অঞ্চলের জিগাজে শহরের ডিংরি কাউন্টিতে ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে ৩২ জনের মৃত্যু ও ৩৮ জন আহত হওয়ার কথা নিশ্চিত করা হয়েছে। প্রাথমিকভাবে ভূমিকম্পে ৩০ জনের মৃত্যুর খবর দিয়েছিল সিনহুয়া। পরে ৩২ জনের মৃত্যু ও ৩৮ জনের আহতের খবর জানানো হয়। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, প্রতিবেশী নেপালের রাজধানী কাঠমান্ডু এবং ভারতের কিছু অংশেও কম্পন অনুভূত হয়েছে। চীনের রাষ্ট্রীয় সম্প্রচারকারী সিসিটিভিতে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, ভূমিকম্পের পর ধ্বংসাবশেষের চারপাশে দেয়াল ভেঙে পড়েছে এবং ধ্বংসস্তুপের সঙ্গে ধ্বংসপ্রাপ্ত বাড়িগুলো দেখা যাচ্ছে। এদিকে নেপালেও ভূমিকম্প অনুভূত হয়েছে। ইউএসজিএস জানিয়েছে, মঙ্গলবার নেপালের স্থানীয় সময় সকাল ৬টা ৩৫ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পটির উৎপত্তিস্থল নেপালের লেবুচি থেকে ৯৩ কিলোমিটার উত্তর পশ্চিমে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ১। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার। সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ভূমিকম্পটি নেপাল ছাড়াও ভারত, ভুটান, চীন এবং বাংলাদেশে অনুভূত হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম