ঢাকা ১৩ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার নেত্রকোনায় নিজের পাতা ফাঁদে প্রাণ গেল কৃষকের কিশোরগঞ্জে জঙ্গল থেকে যুবকের মরদেহ উদ্ধার এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ পে স্কেলের গেজেট সংশোধনের পর যেসব পরিবর্তন এলো হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু কপ সম্মেলন: বিশ্বনেতাদের ৫ জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর এ ধরনের হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম ১৩ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত মালয়েশিয়ায় যেতে কর্মীদের ব্যয় নির্ধারণ করল সরকার

তিন যুগ পর বুধবার চাকসু নির্বাচন

#

১৪ অক্টোবর, ২০২৫,  5:57 PM

news image

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচন তিন যুগ পর আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে। বুধবার (১৫ অক্টোবর) সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে দুই লেয়ারে ভোট গণনা হবে বলে জানিয়েছেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. কামাল উদ্দিন। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে সাংবাদিকদের তিনি এ কথা জানান। অধ্যাপক ড. কামাল উদ্দিন বলেন, চাকসুর ভোট গণনা হবে দুই লেয়ারে। ১৫ তারিখেই ফলাফল ঘোষণা করা হবে। আমাদের ব্যালট পেপার আর রং পর্যন্ত এখনো কেউ জানে না, আমরা সর্বোচ্চ নিরাপত্তা এবং স্বচ্ছতা নিশ্চিত করে ভোটের আয়োজন করছি। উপ-উপাচার্য জানান, ফল গণনার সময়ও সব প্রার্থীর প্রতিনিধি থাকবেন। ভোটের সময় পরিদর্শক এবং গণমাধ্যমকর্মীদের থাকবে অবাধ চলাচল। ডাকসু এবং রাকসু নির্বাচন থেকেও আমরা শিখেছি। সেসব সীমাবদ্ধতা আমাদের এখানে হবে না বলেই বিশ্বাস করি। নির্বাচন ঘিরে নিয়োগ করা হয়েছে পর্যাপ্ত জনবল। এবার চাকসুর সপ্তম নির্বাচনে ভোটার ২৭ হাজার ৫১৬ জন। যাতে ভিপি-জিএসসহ কেন্দ্রীয় সংসদে পদ ২৬টি। ১৫ হল ও হোস্টেল সংসদে পদ ১৪টি করে। যার বিপরীতে প্রার্থী ৯০৮ জন। এর মধ্যে কেন্দ্রীয় সংসদে ১৩টি প্যানেল ও স্বতন্ত্র মিলে প্রার্থী ৪১৫। ৫টি অনুষদ ভবনে ১৫ কেন্দ্রে ভোটগ্রহণ হবে ৬০টি কক্ষে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম