ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
জীবন ও প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য রক্ষায় বৃক্ষ রোপণের বিকল্প নাই বাসের পর এবার বাড়ল লঞ্চ ভাড়া জ্বালানি তেল কিনতে ৬ মাসে অতিরিক্ত খরচ ২৩ হাজার কোটি টাকা মালদ্বীপের সৈকতে হলুদ পোশাকে নজর কাড়লেন নয়নতারা ইমরান খানের মুক্তির দাবিতে ২৭ সেপ্টেম্বরের বিক্ষোভে অনড় পিটিআই অর্থনীতি ডিজেল-জেট এ-১ আমদানি বাতিল, কাতার থেকে আসছে দুই কার্গো এলএনজি পে-স্কেলের পর সরকারি চাকরিজীবীদের জন্য আরেক সুখবর মেলানিয়া ট্রাম্পের সঙ্গে ডা. জুবাইদা রহমানের সাক্ষাৎ ৭৭ কোটি টাকার মসুর ডাল কিনবে সরকার গভীর নিম্নচাপে উত্তাল সাগর, রাঙ্গাবালীতে ট্রলারডুবি

তিন মাসে ওমরাহ পালন করলেন প্রায় ২০ লাখ মুসল্লি

#

১৪ নভেম্বর, ২০২২,  9:55 PM

news image

হজের পর গত সাড়ে তিন মাসে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ২০ লাখ মুসল্লি ওমরাহ পালন করতে সৌদি আরব গিয়েছেন। গত ৩০ জুলাই (১ মহররম) থেকে আকাশ, স্থল ও সমুদ্র পথে সৌদি পৌঁছেছেন ১৯ লাখ ৬৪ হাজার ৯৬৪ জন ওমরাহযাত্রী। প্রতি বারের এবারও সব দেশের মধ্যে ইন্দোনেশিয়া থেকে সর্বোচ্চ সংখ্যক যাত্রী ওমরাহ পালনে সৌদি গিয়েছেন। এবারের হজ মৌসুমে দেশটি থেকে পাঁচ লাখ ৫১ হাজার ৪১০ জন ওমরাহ পালনে সৌদি গিয়েছেন। এরপর পাকিস্তান থেকে তিন লাখ ৭০ হাজার ৮৩ জন, ভারত থেকে দুই লাখ ৩০ হাজার ৭৯৪ জন, ইরাক থেকে এক লাখ ৫০ হাজার ১০৯ জন এবং মিসর থেকে এক লাখ ১৬ হাজার ৫৭ জন গিয়েছেন। সবচেয়ে কম সংখ্যক ওমরাযাত্রী এসেছেন বাংলাদেশ থেকে। দেশটি থেকে ১১ হাজার ৯৮৪ জন গিয়েছেন। আগামী ২৯ জিলকদ অর্থাৎ হজের আগ পর্যন্ত ওমরাহযাত্রী ও দর্শনার্থীদের পরিষেবা দিতে সৌদি ভিত্তিক ৪৭০টি কম্পানি ও প্রতিষ্ঠানকে লাইসেন্স দেওয়া হয়েছে। ওমরাহ ভিসার মেয়াদ এক মাস থেকে বাড়িয়ে তিন মাস করা হয়েছে। এই মেয়াদের ভেতর সৌদির ভেতরে যেকোনো স্থানে ভ্রমণ করা যাবে। তবে হজের মৌসুম তাতে অন্তর্ভূক্ত হবে না। এদিকে ২০ মিলিয়নের বেশি ওমরাহযাত্রী ‘নুসুক’ অ্যাপের মাধ্যমে সার্বক্ষণিক সেবা গ্রহণ করে। এর মাধ্যমে পবিত্র মসজিদুল হারামে ওমরাহ পালন ও নামাজ আদায়, মসজিদে নববিতে রওজা শরিফে নামাজ পড়ার অনুমোদনসহ বিভিন্ন সেবা গ্রহণ করা হয়। সৌদি ভিশন ২০৩০ বাস্তবায়নে হজ ও ওমরাহযাত্রীদের সেবার মান বৃদ্ধি ও যাত্রা সহজ করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের উদ্যোগে প্রয়োজনীয় পরিষেবা চালু করা হয়। সূত্র : সৌদি গেজেট

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম