ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রাথমিক সহকারী শিক্ষক: ভেরিফিকেশনে বাদ পড়া প্রার্থীদের শাহবাগে অবস্থান রাজস্ব বাড়াতে এনবিআরের ‘থ্রি-আর’ পরিকল্পনা আইডিয়াল ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী ‘এআই রোবট কচ্ছপ’ বানিয়ে তাক লাগাল কিশোর হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরে শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৫ অক্টোবর থেকে শুরু নোবেল পুরস্কার ঘোষণা প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন ৩ নভেম্বর

তিউনিসিয়া উপকূলে নৌকাডুবি, নিখোঁজ ৩২

#

আন্তর্জাতিক ডেস্ক

২৫ মার্চ, ২০২৩,  4:24 PM

news image

তিউনিসিয়া উপকূলে নৌকাডুবির ঘটনায় এখনও ৩৪ জন অভিবাসন প্রার্থী নিখোঁজ রয়েছে। তারা সবাই সাব সাহারা অঞ্চলের অধিবাসী। খবর বিবিসি। এই নিয়ে গেল দুই দিনে পাঁচটি অভিবাসী বোঝাই নৌকা ডুবির ঘটনা ঘটল। এতে ৭ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা  গেছে। নিখোঁজের সংখ্যা সবমিলিয়ে ৬৭। স্থানীয় কর্তৃপক্ষ মনে করছে নৌকাগুলো ইতালির দিকেই যাচ্ছিল। তিউনিসিয়ার কোস্ট গার্ড গেল দুই দিনে ইতালিগামী ৫৬টি নৌকা থামিয়ে দেওয়ার কথা জানিয়েছে। দেশটির ন্যাশনাল গার্ড জানিয়েছে, অবৈধভাবে দেশ ত্যাগ চেষ্টার সময় তারা তিন হাজারের বেশি মানুষকে আটক করেছেন। ইউরোপে পাড়ি দেওয়ার ক্ষেত্রে আফ্রিকানদের কাছে তিউনিসিয়া একটা গুরুত্বপূর্ণ জায়গা। দেশটির উপকূল থেকে অনেকেই নৌকায় ভেসে ইতালিতে যাওয়ার চেষ্টা চালায়। সূত্র: বিবিসি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম