ঢাকা ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় ইয়াবা তৈরির সরঞ্জামাদি ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ২ হাজার টাকা ছাড়াল ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম রাড্ডা ক্লিনিক দখলমুক্ত ঘোষণা, টাঙানো হয়েছে প্রতিষ্ঠানটির সাইনবোর্ড প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ রূপপুরের জ্বালানিবাহী বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি পাকিস্তান সপ্তম দিনেও থামেনি চুয়েট আন্দোলন প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের জন্য বড় সুখবর কক্সবাজার বিমানবন্দরের নবনির্মিত টার্মিনাল থেকে যাত্রীসেবা শুরু সাংবাদিকদের বিরুদ্ধে সাইবার আইনের অপপ্রয়োগ চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত বেড়ে ৪, আহত ৬

তিউনিসিয়া উপকূলে অভিবাসীবোঝাই নৌকাডুবি, মৃত অন্তত ২৯

#

আন্তর্জাতিক ডেস্ক

২৭ মার্চ, ২০২৩,  4:24 PM

news image

উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়ার উপকূলে অভিবাসীবোঝাই দু’টি নৌকা ডুবির ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৯ জনের মৃত্যু হয়েছে। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে তিউনিসিয়ার উপকূলে নৌকা দুটি ডুবে যায়। নৌকা দু’টির আরোহী সাব-সাহারান অভিবাসী। তারা ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি পৌঁছানোর চেষ্টা করছিলেন বলে জানা গেছে। গত কয়েকদিনে তিউনিসিয়ার উপকূলে অভিবাসীবোঝাই নৌকাডুবির যেসব ঘটনা ঘটেছে, এটি তার মধ্যে সর্বশেষ। এছাড়া সেখানে গত চার দিনে আরও পাঁচটি নৌকা ডুবির ঘটনা ঘটেছে। অবৈধ ও অনথিভুক্ত আফ্রিকান অভিবাসীদের বিরুদ্ধে তিউনিসিয়া অভিযান শুরু করার পর নৌকাডুবির এই ঘটনা ঘটল। -সূত্র: বিবিসি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম