ঢাকা ১৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিভিন্ন সময়ে সেনাবাহিনীর সুনাম বিনষ্টের অপচেষ্টা হয়েছে: প্রধানমন্ত্রী দরিদ্রের ঋণে সুদ ২৭ শতাংশ ভারতে মন্দিরের প্রবেশপথে ট্রাকের ধাক্কা, নিহত ১২ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯০ অপ্রতিম হত্যা: দুই-তিন দিনের মধ্যেই চার্জশিট কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নিখোঁজ রয়েছেন স্ত্রী ও দুই মেয়েসহ তুহিন মুন্সীগঞ্জে নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার লালমনিরহাট সীমান্তে ১৪ জনকে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি সংস্কার দাবিতে ফ্রান্সজুড়ে বিক্ষোভ, সংঘর্ষে উত্তাল প্যারিস জনগণের সহযোগিতায় পুলিশ ঘুরে দাঁড়িয়েছে: আইজিপি

তারেক রহমানের নেতৃত্বে নির্বাচনে অংশ নেবে বিএনপি : আমীর খসরু

#

নিজস্ব প্রতিবেদক

০৬ ডিসেম্বর, ২০২৫,  8:29 PM

news image

তারেক রহমানের নেতৃত্বে বিএনপি নির্বাচনে অংশ নেবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। শনিবার (০৬ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বনানীতে একটি হোটেলে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। আমীর খসরু বলেন, তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরবেন। এ নিয়ে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানই নেতৃত্ব দেবেন। এ সময় তিনি বলেন, ডা. জুবাইদা রহমান রাজনীতিতে যুক্ত হবেন কিনা, তা সম্পূর্ণ তার ব্যক্তিগত সিদ্ধান্ত। বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রা সম্পর্কে তিনি বলেন, তার বিদেশ যাত্রা স্বাস্থ্যের ওপর নির্ভরশীল। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরা। বিস্তারিত আসছে...

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম