ঢাকা ০৩ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৩৪ রোহিঙ্গাদের দীর্ঘমেয়াদি উপস্থিতি বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ: স্বরাষ্ট্রমন্ত্রী ২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ পরিবর্তনের ইঙ্গিত শিক্ষামন্ত্রীর স্মার্ট কার্ডধারী কৃষকরা ঋণে অগ্রাধিকার পাবেন দেশে ফিরেছেন ১৭ হাজারের বেশি বাংলাদেশি হাজি ছয় অতিরিক্ত সচিবসহ ৮ কর্মকর্তাকে বদলি মানুষের প্রত্যাশা অনুযায়ী দেশ ভালো নেই: জামায়াত আমির কর্মীদের কষ্টের টাকা নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: প্রবাসী কল্যাণ মন্ত্রী ডেঙ্গু রোগীর চিকিৎসায় ৮০ শতাংশ ছাড় দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী হাতুড়ি দিয়ে দরজা ভেঙে সোহেলের ঘরে প্রবেশ করি: রামিসার বাবা

তানজিম সাকিবের বিশ্বরেকর্ড

#

স্পোর্টস ডেস্ক

৩১ মে, ২০২৫,  11:06 AM

news image

এক ম্যাচ হাতে রেখেই পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হাতছাড়া করেছে বাংলাদেশ। এমন হতাশার দিনে আন্তর্জাতিক ক্রিকেটে নিজের প্রথম ফিফটি পেয়েছেন তানজিম হাসান সাকিব। যার মাধ্যমে তিনি একটি বিশ্বরেকর্ডও গড়ে ফেলেছেন। ইতিহাসের মাত্র দ্বিতীয় ব্যাটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে নয় নম্বরে ব্যাট করতে নেমে ফিফটি করেছেন বাংলাদেশি এই টেল-এন্ডার। গতকাল (শুক্রবার) পাকিস্তানের বিপক্ষে লাহোরে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে এই কীর্তি গড়েন তানজিম সাকিব। নয় নম্বরে নেমে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তিনি দ্বিতীয় হাফসেঞ্চুরিয়ান হলেও, টেস্ট খেলুড়ে দেশের বিবেচনায় এই টাইগার ক্রিকেটারই প্রথম। এর আগে একই কীর্তি ছিল কেবল অস্ট্রিয়ার বোলিং অলরাউন্ডার হামিদ শাফির। মাত্র ১২ দিন আগে গত ১৭ মে স্লোভেনিয়ার বিপক্ষে ম্যাচে নয় নম্বরে নেমে টি-টোয়েন্টিতে ফিফটি করছিলেন হামিদ। তবে ক্রিকেটীয় পরিমন্ডল বিবেচনায় তানজিম সাকিবের কীর্তিটাই থাকবে সবার ওপরে। অবশ্য টি-টোয়েন্টিতে ক্লাব এবং ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট মিলিয়ে নয় নম্বরে ব্যাটিংয়ে নেমে ফিফটি করার ঘটনা ঘটেছে আরও ১৫ বার। বিপিএলেও আছে এই নজির। ২০১৬ সালে শ্রীলঙ্কার সেকুগে প্রসন্ন বিপিএলে ৯ম ব্যাটার হিসেবে ক্রিজে নেমে ফিফটি করেছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম