ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

তানজানিয়ার প্রেসিডেন্ট সামিয়ার স্বামীর মৃত্যু

#

আন্তর্জাতিক ডেস্ক

০৮ সেপ্টেম্বর, ২০২৬,  11:19 AM

news image

তানজানিয়ার প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসানের স্বামী হাফিধ আমির হাসান মারা গেছেন। স্থানীয় সময় সোমবার সকাল ৮টায় জাঞ্জিবারের এমিলিও মজেনা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তানজানিয়ার ভাইস প্রেসিডেন্ট ডিওগ্রেশাস ন্দেজেম্বি আনুষ্ঠানিকভাবে হাফিধ আমির হাসানের মৃত্যুর খবর নিশ্চিত করেন।


তিনি জানান, দীর্ঘদিন ধরে হৃদ্‌যন্ত্রের সমস্যায় ভুগছিলেন আমির। সোমবার সন্ধ্যায় জাঞ্জিবারের কিজিমকাজি এলাকায় পারিবারিক বাসভবনে তাকে দাফন করা হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।


খবরে বলা হয়, হাফিধ আমির হাসান ছিলেন একজন কৃষিবিদ ও শিক্ষাবিদ। তিনি দীর্ঘদিন ধরে জনসম্মুখ থেকে দূরত্ব বজায় রেখে চলতেন এবং প্রেসিডেন্ট সামিয়ার সঙ্গে খুব কমই প্রকাশ্যে দেখা যেত তাকে। ২০২১ সালে সামিয়া সুলুহু হাসান তানজানিয়ার প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর তিনি দেশটির প্রথম ‘ফার্স্ট জেন্টলম্যান’ হিসেবে পরিচিতি পান। আমির হাসানের মৃত্যুতে তানজানিয়ার প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান ও তার পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন বিভিন্ন দেশের নেতারা।


কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করে বলেন, প্রেসিডেন্ট সামিয়া তার আজীবনের সঙ্গীকে, তার সন্তানরা একজন প্রিয় বাবাকে এবং তানজানিয়া একজন বিশিষ্ট সন্তানকে হারিয়েছে।


জাম্বিয়ার প্রেসিডেন্ট হাকাইন্দে হিচিলেমাও তানজানিয়ার প্রেসিডেন্টের পরিবার ও দেশটির জনগণের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি বলেন, এই কঠিন সময়ে তারা তানজানিয়া ও দেশটির প্রথম পরিবারের পাশে রয়েছেন। হাফিধ আমির হাসানের মৃত্যুতে তানজানিয়ার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।


সূত্র: বিবিসি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম