ঢাকা ১২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সূর্যগ্রহণ দেখতে স্পেনে উপচে পড়া ভিড়, হুলস্থুল কাণ্ড লঘুচাপ সৃষ্টি: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত সৌদির সামরিক অবস্থানে হুতির হামলা, বেশ কয়েকজন হতাহত রাষ্ট্রপতি নির্বাচন: ভোট গ্রহণের জন্য ডাকা হয়েছে সংসদের বৈঠক দক্ষিণ আফ্রিকায় খনির বর্জ্যের স্তূপ ধসে নিহত ১৪ শ্রমিক কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া মহড়ার আগে ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া এআই সিস্টেম এড়িয়ে সিভি জমার পরামর্শ গুগলের ৬৫ বলে সেঞ্চুরি করলেন ফ্লিন্টফের ছেলে ৯ মাসের শিশুকে মাথায় তুলে আছাড় মাদকাসক্ত বাবার

তাজিন আহমেদের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ

#

বিনোদন প্রতিবেদক

২২ মে, ২০২২,  12:24 PM

news image

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তাজিন আহমেদের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ রবিবার। ২০১৮ সালের ২২ মে হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছিল তাজিনের। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৪৩ বছর। বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হয়েছেন তিনি। টিভি পর্দার এই জনপ্রিয় অভিনেত্রী তাজিন আহমেদের জন্ম নোয়াখালী জেলায়। দীর্ঘসময় তিনি সাংবাদিক হিসেবে কাজ করেছেন। মা দিলারা জলি রচিত ও শেখ নিয়ামত আলী পরিচালিত ‘শেষ দেখা শেষ নয়’ নাটকে অভিনয়ের মধ্য দিয়ে তাজিন আহমেদের অভিনয়যাত্রা শুরু হয়েছিল। নাটকটি ১৯৯৬ সালে বিটিভিতে প্রচার হয়েছিল। এরপর তিনি অসংখ্য নাটক-টেলিছবি দর্শকদের উপহার দিয়েছেন। তাজিন আহমেদ উপস্থাপনা করেছেন, মঞ্চেও কাজ করেছেন। তিনি লেখালেখির সঙ্গেও যুক্ত ছিলেন। তার লেখা নাটক টেলিভিশনে প্রচারিত হয়েছে। পরিচালনার সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম