ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত নয় : তথ্য উপদেষ্টা মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাটের মামলায় গ্রেপ্তার ৪ জাবির নতুন ভিসি নূরুল ইসলাম জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক সরকারি চাকরিজীবীদের জন্য আরেকটি সুখবর সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে শত শত মুখোশধারীর হামলা

তাইওয়ান প্রণালীতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়ছে চীন

#

আন্তর্জাতিক ডেস্ক

০৪ আগস্ট, ২০২২,  10:18 PM

news image

তাইওয়ানের চারদিকে সামরিক মহড়া শুরু করেছে চীন। মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির সফরের জেরে বৃহস্পতিবার (৪ আগস্ট) শুরু করা এই মহড়ায় দূরপাল্লার একাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে দেশটি বলে অভিযোগ করেছে তাইওয়ান। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি। এর আগে, চীনের সামরিক বাহিনীও ওই এলাকায় ‘দূরপাল্লার তাজা গোলাবারুদ ব্যবহার করে গুলিবর্ষণের’ কথা ঘোষণা করেছে।এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে,

এএফপির সাংবাদিকরা তাইওয়ান প্রণালীর আশপাশের সামরিক স্থাপনা থেকে ছোঁড়া বেশ কয়েকটি ছোট ক্ষেপণাস্ত্র আকাশে উড়তে এবং এরপরই সেগুলোকে বিকট শব্দে বিস্ফোরিত হতে দেখেছেন। স্থানীয় সময় দুপুরে বিস্ফোরণের শব্দ শোনা যায়। চীনের সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, তারা ‘পূর্ব তাইওয়ান প্রণালীর নির্দিষ্ট এলাকায় দূরপাল্লার তাজা গোলাবারুদ ব্যবহার করে গোলাবর্ষণ করেছে।’ চীনের সেনাবাহিনী পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)-এর ইস্টার্ন থিয়েটার কমান্ড এক বিবৃতিতে বলেছে, ‘পূর্ব তাইওয়ান প্রণালীর নির্দিষ্ট এলাকায় নির্ভুল হামলা চালানো হয়েছে এবং প্রত্যাশিত ফলাফল অর্জন করা হয়েছে।’ এএফপি বলছে, মার্কিন হাউসের স্পিকার ন্যান্সি পেলোসি দ্বীপটিতে সফরে যাওয়ার পর গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক রুটে শক্তি প্রদর্শনে চীন বর্তমানে তাইওয়ানকে ঘিরে তার সবচেয়ে বড় সামরিক মহড়া পরিচালনা করছে। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই সামরিক মহড়া চলবে আগামী রোববার পর্যন্ত। পুরো তাইওয়ানকে ঘিরে বেশ কয়েকটি পয়েন্টে এই মহড়া চালাচ্ছে চীন। এর মধ্যে বেশ কয়েকটি পয়েন্ট আবার তাইওয়ানের তীরের মাত্র ২০ কিলোমিটারের (১২ মাইল) মধ্যে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম