ঢাকা ০৩ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুরে গার্মেন্টসে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট একদিনে হামে ৮ জনের মৃত্যু দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন সালাউদ্দিন সাড়ে ৬ লাখ জেলে পরিবারকে ‘বড় সুখবর’ দিলো সরকার এনসিটি-সিসিটি ইজারার প্রতিবাদে ৫ অক্টোবর বন্দরের প্রধান গেটে অবস্থান ১ দিনের রিমান্ডে মেজর (অব.) আখতারুজ্জামান রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়াম ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ গোপনে বহুবিবাহ ও বাল‍্যবিয়ের সুযোগ থাকছে না: আইনমন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠানে আসছে টানা ১০ দিনের ছুটি

তাইওয়ান ইস্যুতে উস্কানি থেকে বিরত থাকার আহ্বান বাংলাদেশের

#

আন্তর্জাতিক ডেস্ক

১৬ জানুয়ারি, ২০২৪,  4:58 PM

news image

তাইওয়ান ইস্যুতে যেকোনও অযৌক্তিক উস্কানি থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।  সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ আহ্বান জানায়। বিবৃতিতে বলা হয়, “বাংলাদেশ তাইওয়ানের সাম্প্রতিক নির্বাচনকে ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করেছে। বাংলাদেশ ‘এক চীন’ নীতির প্রতি তার দৃঢ় আনুগত্য পুনর্ব্যক্ত করেছে। একই সঙ্গে সংশ্লিষ্ট পক্ষগুলোকে যেকোনও অযৌক্তিক উস্কানি থেকে বিরত থাকার এবং জাতিসংঘের সনদের আওতায় এই অঞ্চলে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতার লক্ষ্যে কাজ করার আহ্বান জানায়।” উল্লেখ্য, সম্প্রতি তাইওয়ানের প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে বৈশ্বিক রাজনীতিতে উত্তেজনা বিরাজ করছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম