ঢাকা ০৫ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
তরুণ সমাজকে প্রযুক্তিগত দক্ষতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ট্রিলিয়ন অর্থনীতির দেশ গড়ার লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ‘পাওয়ার হাউসে’ গতি ফেরাতে প্রশাসনে আসছে বড় পদোন্নতি রাজধানীতে ট্রাকচাপায় ২ অটোরিকশাচালক নিহত এইচএসসিতে অকৃতকার্যদের পরীক্ষা ও ফল ঘোষণার তারিখ জানা গেল স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়লো ৫৪৮২ আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায় মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার আবেদন শুরু আজ, যেভাবে করবেন ৩৮ বছরে পা দিলেন ভারতের ব্যাটিং সেনসেশন কোহলি, জন্মদিনে দেখে নিন তার বিরল কিছু কীর্তি

ট্রিলিয়ন অর্থনীতির দেশ গড়ার লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

০৫ নভেম্বর, ২০২৬,  12:19 PM

news image

তারেক রহমান বলেছেন, ট্রিলিয়ন অর্থনীতির দেশ গড়ার লক্ষ্যমাত্রা অর্জনে বর্তমান সরকার কাজ করছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) মোংলা বন্দরে জেটির ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে দেওয়া বক্তব্যে এ কথা বলেন তিনি।


তিনি বলেন, বর্তমান সরকার আগামী ২০৩০ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলার অর্থনীতিতে রূপান্তর করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এই লক্ষ্য অর্জনের জন্য বিনিয়োগ, শিল্পায়ন, রপ্তানি বহুমুখীকরণ, জ্বালানি ও খাদ্যনিরাপত্তা, এবং দক্ষ মানবসম্পদকে গুরুত্ব দেওয়া হচ্ছে।


প্রধানমন্ত্রী বলেন, বর্তমান বৈশিক ব্যবস্থায় জ্বালানি ও খাদ্য সরবরাহ চেইন কার্যকর রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মোংলা বন্দর জ্বালানি, খাদ্য, কাচামাল আমদানি এবং দেশীয় পণ্য রপ্তানিতে দেশের একটি পরিপূরক হিসেবে জাতীয় অর্থনীতিতে নিরাপত্তা আরও সমৃদ্ধ করবে।


এর আগে সকালে মোংলায় পৌঁছান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ইনভেস্ট বাংলাদেশ ও চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) মধ্যে অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতাবিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।


এ উপলক্ষে সিআরসিসির চেয়ারম্যান দাই হেগেনের নেতৃত্বে আসা উচ্চপর্যায়ের চীনা প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম