ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫ আসন্ন হজ ঘিরে ‘যুগান্তকারী প্যাকেজ’ ঘোষণা করল সৌদি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেফতার নীতি সুদহার অপরিবর্তিত রেখে প্রথম ত্রৈমাসিক মুদ্রানীতি ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা করছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাংলাদেশ ৫০৬ কোটি টাকার বিদ্যুৎবিল, গ্রাহককে ফোন করে দুঃখপ্রকাশ মন্ত্রীর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন

তরতাজা ইলিশ মাছ চেনার কিছু উপায়

#

লাইফস্টাইল ডেস্ক

০৭ জুলাই, ২০২২,  4:50 PM

news image

ইলিশ মাছ যদি খাঁটি না হয় তবে খেতে বসে মনটাই খারাপ হয়ে যায়। কোল্ড স্টোরেজের ইলিশ আর সাগরের তাজা ইলিশের মধ্যে বেশ কিছু তফাত রয়েছে; যা নতুন বাজারিদের বোঝা মুশকিল। চলুন কয়েকটা ছোট্ট টিপস শেয়ার করে নেওয়া যাক।

  • নদীর ইলিশ বিশেষ করে পদ্মা ও মেঘনার ইলিশ একটু বেশি উজ্জ্বল। নদীর ইলিশ চকচকে বেশি হবে, বেশি রুপালি হবে গায়ের রং। সাগরের ইলিশ তুলনামূলক কম উজ্জ্বল।
  • পদ্মা-মেঘনা অববাহিকার ইলিশ মাছের আকার হবে পটলের মতো অর্থাৎ মাথা আর লেজ সরু আর পেটটা মোটা। এ ক্ষেত্রে লেজের একটু ওপর থেকেই মাছটা গোল হতে শুরু করবে। তবে স্বাদ বেশি হবে মিঠা পানি অর্থাৎ নদীর ইলিশে।
  • চোখ দেখেও ইলিশ চেনা যায়। ভালো ইলিশের চোখ থাকবে স্বচ্ছ। দেখাবে উজ্জ্বল। হিমঘরে রাখা ইলিশের চোখ ভেতরের দিকে ঢুকে থাকবে এবং ঘোলাটে দেখাবে। অনেকেরই দাবি, লাল চোখ ইলিশের চেয়ে নীল চোখের ইলিশের স্বাদ বেশি।
  • ইলিশ যদি টাটকা হয় তাহলে তা শক্ত থাকবে। অনেক সময় ইলিশ বিক্রেতারা যেভাবে রাখেন, সেখাবেই বাঁকা হয়ে থাকে। এটিই সদ্য ধরা ইলিশের সবচেয়ে বড় লক্ষণ। আর অন্যদিকে ইলিশ যদি বাসি হয় তাহলে তা নরম হবে। পেটের কাছে ধরলেই মুড়ো ও লেজা ঝুলে পড়বে।
  • ইলিশের মুখ যত সরু তার স্বাদ তত বেশি। সঙ্গে ইলিশ কেনার আগে অবশ্যই মাছের কানকো ভালো করে দেখে নেওয়া উচিত। তাজা ইলিশের কানকোয় একটা লালচে ভাব থাকবে। তাজা না হসে এই লালচে ভাব চলে গিয়ে ধূসর বা বাদামি রং ধারণ করবে।
  • কেনার আগে মাছটির গন্ধ নেওয়ার কথাও অনেকেই বলে থাকেন। কেবল তাজা ও ভালো ইলিশ থেকেই প্রত্যাশিত গন্ধ পাওয়া যায়। তাজা না হলে ইলিশ তাঁর সুঘ্রাণ হারিয়ে ফেলে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম