ঢাকা ২৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
মানি এক্সচেঞ্জে ডলার বিক্রির সর্বোচ্চ দর ১২৬ টাকা ৫০ পয়সা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৯২ ডলারে স্থিতিশীল রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে সৌদি বাদশাহ সালমানের অভিনন্দন সকালে খালি পেটে চিয়া সিড খাওয়ার উপকারিতা গাভিকে নিয়ে স্বস্তির বার্তা দিল বার্সেলোনা শৈলকুপায় টিসিবি পণ্য নিয়ে দ্বন্দ্বের জেরে হামলা, নিহত ১ ম্যাকাইয়ের পিচ নিয়ে অস্ট্রেলিয়াকে ধুয়ে দিলেন ব্রড সারাদেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ পরিবর্তন বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী

ঢাবির ‘খ’ ইউনিটের ফলপ্রকাশ আজ

#

ঢাবি প্রতিনিধি:

২৭ জুন, ২০২২,  10:10 AM

news image

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার ফল আজ সোমবার প্রকাশ করা হবে। গতকাল রবিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সোমবার দুপুর  ১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে এই ফল প্রকাশ করা হবে। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। গত ৪ জুন ঢাকা ও ঢাকার বাইরে সাতটি বিভাগীয় শহরে খ -ইউনিটের ভর্তিপরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর মোট আবেদনকারীর সংখ্যা ছিল ৫৮ হাজার ৫৫১ জন। আর মোট আসন সংখ্যা ১ হাজার ৭৮৮টি। এ হিসেবে প্রতি আসনের বিপরীতে লড়েছেন প্রায় ৩৩ জন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম