ঢাকা ১৬ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল দুজনের ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা ফুলবাড়িয়ায় আজ থেকে ঢুকবে না আন্তঃজেলা বাস পে-স্কেলের সুপারিশ ২-৩ সভাতেই চূড়ান্ত হচ্ছে, মূল বেতন বাড়ছে ১০০ শতাংশ সৌদি আরবে ১.৯৬ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিলো যুক্তরাষ্ট্র ইরানে দফায় দফায় মার্কিন হামলা, পাল্টা প্রতিরোধে তেহরান দুপুরের মধ্যে ৮ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত দেশের রপ্তানির ১৭.৫১ শতাংশ এসেছে বেপজা থেকে বিশ্বে ফের অস্থির তেলের দাম, বিপিসির বড় লোকসানের শঙ্কা

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তীব্র যানজট

#

নিজস্ব প্রতিবেদক

২২ অক্টোবর, ২০২২,  3:27 PM

news image

সড়ক মেরামতের কাজ চলায় রাজধানীর উত্তরায় যানজটের সৃষ্টি হয়েছে। শনিবার সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরা আব্দুল্লাহপুর থেকে বিমানবন্দর পর্যন্ত এ যানজটের সৃষ্টি হয়। এতে ধীরগতিতে চলছে গাজীপুর থেকে এয়ারপোর্টগামী হাজারো যানবাহন। জানা যায়, এয়ারপোর্ট ট্রাফিক পুলিশ বক্সের সামনে বিআরটি প্রকল্পের সড়ক মেরামতের কাজ শুরু হওয়ায় মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে। যানজটের বিষয়ে উত্তরার আব্দুল্লাহপুর ট্রাফিক পুলিশ কর্মকর্তা (টিআই) পান্নু মিয়া যুগান্তরকে জানান, এয়ারপোর্টে বিআরটি প্রজেক্টে ভাঙা রাস্তা মেরামতের কাজ চলছে। সকালে কাজ শুরু হওয়ার পর থেকে আমরা এক লেনে গাড়ি চালু রাখছিলাম। কিন্তু যানজট বাড়তে বাড়তে গাজীপুর পর্যন্ত চলে গেছে। যানজটের কারণ জানতে চাইলে এয়ারপোর্ট জোনের সহকারী ট্রাফিক পুলিশ কমিশনার সাখাওয়াত হোসাইন যুগান্তরকে জানান, এয়ারপোর্ট পুলিশ বক্সের সামনে বিআরটি প্রকল্পের রাস্তা মেরামতের কাজ চলছে। এ কারণে গাজীপুর থেকে ঢাকাগামী যানবাহন চলাচলে অসুবিধা হচ্ছে। তবে এয়ারপোর্ট থেকে আব্দুল্লাহপুরে যাওয়ার রাস্তা চালু আছে। এয়ারপোর্টে রাস্তা ঢালাই দেওয়ার কারণে গাড়ি চলাচল করতে পারছে না। সেটি শুকাতে আরও সময় লাগবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম