ঢাকা ১১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাস উল্টে নিহত ২

#

নিজস্ব প্রতিনিধি

০১ নভেম্বর, ২০২১,  8:34 PM

news image

গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাস উল্টে এক শিক্ষার্থীসহ দুইজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন বাসযাত্রী। সোমবার সকাল ১০টার দিকে মেম্বারবাড়ী এলাকায় মহাসড়কে এঘটনা ঘটে। নিহত স্কুল শিক্ষার্থীর নাম কণা, অন্যজনের পরিচয় এখনও জানা যায়নি। পুলিশ জানায়, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা সৌখিন পরিবহন বাসটি বেপরোয়া চালিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের মেম্বারবাড়ি এলাকায় বাসটি পৌঁছালে সামনের দিকের অপর একটি বাসকে দ্রুত গতিতে ওভারটেক করতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে উক্ত বাসটি মহাসড়কের উপর উল্টে যায়।  এতে ঘটনাস্থলেই বাসের যাত্রী কণা ও অজ্ঞাত একজন নিহত হয়। এ ঘটনায় বাসের অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে চিকিৎসা যাওয়া হয়েছে বলে জানায় পুলিশ। মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, দুর্ঘটনাকবলিত বাসটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ঘটনার পরপরই বাসচালক পালিয়ে যায়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম