ঢাকা ১৪ মে, ২০২৬
সংবাদ শিরোনাম
ডিএসসিসি পরিচ্ছন্নতা কর্মীদের আবাসন সমস্যা সমাধানের জন্য নতুন ১৮টি বহুতল ভবন নির্মাণ করা হবে: প্রশাসক একনেক সভায় ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন হাম ও উপসর্গে আরও ৮ জনের মৃত্যু দেশে বছরে ২৪ হাজার মানুষের মৃত্যু কারণ অতিরিক্ত লবণ গ্রহণ ৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা উত্তরাধিকার সূত্রে পেয়েছি: তথ্যমন্ত্রী সব শিক্ষাপ্রতিষ্ঠানে সোলার প্ল্যান্ট বসানোর ঘোষণা শিক্ষামন্ত্রীর এপ্রিলে ৫২৭ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ৫১০ জন নারায়ণগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে বিস্ফোরণ, দগ্ধ ১২ চূড়ান্ত অনুমোদন পেলো পদ্মা ব্যারাজ ২৭তম বিসিএসের বঞ্চিত আরও ৯৬ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পিক আপ চাপায় নিহত ৩

#

নিজস্ব প্রতিনিধি

০৫ নভেম্বর, ২০২১,  10:46 AM

news image

গাজীপুরের শ্রীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় তিন জন মারা গেছেন। এঘটনা আরও একজন আহত হয়েছে। ঘাতক পিকআপটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছে। দিবাগত রাত ১টা ২০ মিনিটের এ ঘটনা ঘটে। মাওনা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) হাদিউল ইসলাম জানান, নিহত ও আহতরা বিভিন্ন ওয়াজ মাহফিলসহ হাট-বাজারে তসবি, জায়নামাজ, সুগন্ধি, টুপিসহ নামাজের নানা উপকরণ বিক্রি করতো। বৃহস্পতিবার দিবাগত রাতে নিহতরা একটি ওয়াজ মাহফিল থেকে ফিরে এমসি বাজার এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ফুটপাতে দাঁড়িয়ে ছিল। এসময় বেপরোয়া গতির একটি মুরগীবাহী পিক তাদের চাপা দিলে জনি ও ইব্রাহীম হাবিব ঘটনাস্থলেই ও তোফাজ্জলকে হাসপাতালে নেয়ার পথে মৃত্যুবরণ করেন। এঘটনায় আরও একজন আহত হয়েছে। মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, ঘটনাস্থল থেকে পিক আপটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছে।  

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম