ঢাকা ১১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
‘তোমাদের উদ্দেশে কিছু বলতে চাই’—অকৃতকার্য শিক্ষার্থীদের মন্ত্রী জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ নিয়ে আগ্রহী সরকার: জ্বালানিমন্ত্রী মুক্তিযুদ্ধের ইতিহাস ছোট করার চেষ্টা করছে স্বাধীনতাবিরোধীরা: রিজভী দেশে প্রথমবার নৌযান শুমারি, শুরু ২০ আগস্ট পঞ্চগড়ে ওএমএস কার্যক্রমে ভয়াবহ অনিয়ম: চালান ছাড়াই চাল পাচার বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতা করতে সরকার প্রস্তুত রাষ্ট্রপতি পদে এখনও ঠিক হয়নি বিএনপি প্রার্থী : চিফ হুইপ ভূমধ্যসাগর থেকে ১৫ বাংলাদেশি উদ্ধার জীববৈচিত্র্য সংরক্ষণে জাতীয় পুরস্কার পেল চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি সাপাহারে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

ঢাকা কলেজে শিক্ষক-শিক্ষার্থীদের ধস্তাধস্তি

#

নিজস্ব প্রতিবেদক

১৩ অক্টোবর, ২০২৫,  12:22 PM

news image

‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’ দ্রুত বাস্তবায়নের দাবিতে সাত কলেজ শিক্ষার্থীদের পদযাত্রা শুরুর সময় ঢাকা কলেজে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। সোমবার (১৩ অক্টোবর) সকাল ১০টার দিকে ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি রূপান্তর আন্দোলনে অংশ নিতে ঢাকা কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থীরা জড়ো হচ্ছিলেন। এ সময় শিক্ষকদের সঙ্গে শিক্ষার্থীদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ঢাকা কলেজের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফরহাদ রেজা শিক্ষকদের উদ্দেশে ‘দালাল’ শব্দ ব্যবহার করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিবাদের একপর্যায়ে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরে কয়েকজন শিক্ষক ফরহাদ রেজাকে ধরে শিক্ষক কমনরুমে নিয়ে আটকে রাখেন। খবর পেয়ে অন্যান্য শিক্ষার্থীরা প্রশাসনিক ভবন ঘেরাও করেন এবং পরে ওই শিক্ষার্থীকে সেখান থেকে ছাড়িয়ে আনেন। বিষয়টি নিয়ে তাৎক্ষণিকভাবে কলেজ প্রশাসনের কারও বক্তব্য পাওয়া যায়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম