ঢাকা ০৮ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রায় অর্ধকোটি মানুষকে নিয়ে সরকারের বড় পরিকল্পনা বাঁধনের সঙ্গে যা হয়েছে তা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার ডেঙ্গু প্রতিরোধে শুরু হচ্ছে ৩ মাসব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা অভিযান এআইয়ের হাত ধরেই তৈরি হচ্ছে ১০ লাখ নতুন চাকরি সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার বিশ্বে পরোক্ষ ধূমপানে প্রায় ১৭ লাখ মানুষের মৃত্যু ‘শেখ হাসিনাকে আমরা ধরে নিয়ে আসতে চাই, তার জন্য মৃত্যুদণ্ড অপেক্ষা করছে’ দুই শিশুর পেট থেকে ৬ হাজার ৬১৫ পিস ইয়াবা উদ্ধার ধর্মীয় সম্প্রীতি ভাঙতে বারবার চক্রান্ত করা হচ্ছে: রিজভী ধর্মীয় সম্প্রীতি ভাঙতে বারবার চক্রান্ত করা হচ্ছে: রিজভী

ঢাকায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৮৯

#

নিজস্ব প্রতিবেদক

২৮ অক্টোবর, ২০২১,  6:42 PM

news image

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৮৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অপরাধ ও গোয়েন্দা বিভাগ তাদের গ্রেপ্তার করে। আজ বৃহস্পতিবার (২৮ অক্টোবর) ডিএমপির গণমাধ্যম শাখার উপ-পুলিশ কমিশনার (ডিসি) ফারুক হোসেন এ তথ্য জানান। গতকাল বুধবার (২৭ অক্টোবর) সকাল ৬টা থেকে আজ বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সকাল ৬টার মধ্যে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ। ডিসি ফারুক হোসেন বলেন, গ্রেপ্তার করা ব্যক্তিদের কাছ থেকে ৩৭১ গ্রাম ৩০ পুরিয়া হেরোইন, ৫ হাজার ৫০৬ পিস ইয়াবা, ২৩ কেজি ৫৮৮ গ্রাম গাঁজা ও ২৯ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬৩টি মামলা করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম