ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

ঢাকার সমাবেশে ষড়যন্ত্র হলে পাল্টা জবাব দেওয়া হবে : হানিফ

#

নিজস্ব প্রতিবেদক

২৬ নভেম্বর, ২০২২,  3:00 PM

news image

১০ ডিসেম্বর বিএনপি সমাবেশের নামে কোনো ষড়যন্ত্র করলে পাল্টা জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। তিনি বলেন, ডিসেম্বর মাস কোনো রাজাকার আলবদরদের মাস নয়। শনিবার (২৬ নভেম্বর) তিনি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, যারা সমাবেশের নামে বিভিন্ন স্থানে উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন,

তাদের ধারণা ১০ ডিসেম্বর সমাবেশের পর এই সরকারই থাকবে না। ডিসেম্বর মাসে রাজাকারদের হুমকিকে বাংলাদেশের মানুষ কখনও পরওয়া করে না। আমরা পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই, সমাবেশকে কেন্দ্র করে বিএনপি যদি কোনো ষড়যন্ত্রের পথ খোঁজেন তার উচিত জবাব দেওয়া হবে। হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ হেলাল উদ্দিন মিয়াজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গাজী মো. মাঈনুদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, সংসদ সদস্য মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীরউত্তম, সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট নূরজাহান বেগম মুক্তা, জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির আহমেদ ভূঁইয়া ও সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল প্রমুখ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম