ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত নয় : তথ্য উপদেষ্টা মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাটের মামলায় গ্রেপ্তার ৪ জাবির নতুন ভিসি নূরুল ইসলাম জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক সরকারি চাকরিজীবীদের জন্য আরেকটি সুখবর সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে শত শত মুখোশধারীর হামলা

ড্রোন হামলায় সুদানে ১০ জন নিহত

#

আন্তর্জাতিক ডেস্ক

২২ ডিসেম্বর, ২০২৫,  6:00 PM

news image

সুদানের দক্ষিণ দারফুর প্রদেশের একটি মার্কেটে ড্রোন হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। তবে এখনো নিশ্চিত হওয়া যায়নি কে এই হামলা চালিয়েছে। স্থানীয় মানবাধিকার সংস্থা নর্থ দারফুর ইমার্জেন্সি রুমস কাউন্সিল জানিয়েছে, শনিবার (২০ ডিসেম্বর) আরএসএফের নিয়ন্ত্রণাধীন মালহার শহরের আল-হারা মার্কেটে এ হামলার ঘটনা ঘটে। ড্রোন হামলার পর বাজারের বহু দোকানে আগুন ধরে যায় এবং ব্যাপক অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়। এদিকে, সুদানের বিভিন্ন অঞ্চলে সেনাবাহিনী ও প্যারামিলিটারি বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্স (আরএসএফ)-এর মধ্যে সংঘর্ষের তীব্রতা দিন দিন বাড়ছে। এমন পরিস্থিতির মধ্যেই বেসামরিক এলাকায় এই হামলার ঘটনা ঘটল। উল্লেখ্য, ২০২৩ সালের এপ্রিল মাসে সুদানের সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে সংঘাত শুরু হয়, যা পরবর্তীতে ভয়াবহ গৃহযুদ্ধে রূপ নেয়। এ পর্যন্ত এই যুদ্ধে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন এবং বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ১ কোটি ২০ লাখ মানুষ। চলমান সংঘাতের ফলে দেশটিতে দুর্ভিক্ষ পরিস্থিতিও মারাত্মক আকার ধারণ করেছে। সূত্র: দ্য নিউ আরব

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম