ঢাকা ০৩ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
খুলনায় বন্ধ হওয়ার পথে দেশসেরা লেদার কারখানা এশিয়ান গেমস: আমরা বাজে ক্রিকেট খেলেছি: লিটস দাস সুদের চাপ কমাতে ৬২ হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষণা: গভর্নর কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী পাঁচ দফার অভিযানে ২ হাজারের অধিক আটক বাংলাদেশকে বিনিয়োগের জন্য আকর্ষণীয় গন্তব্যে পরিণত করছি : প্রধানমন্ত্রী আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উত্তর কোরিয়ার ট্রাম্প কেবল কল্পনায় জিততে পারেন: ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা এশিয়ান গেমস: ব্যাটিং ব্যর্থতায় শ্রীলঙ্কার কাছে বড় ব্যবধানে হারলো বাংলাদেশ ফিফার রুলবুকে আটকে গেল আর্জেন্টিনার ‘১০ নম্বর’ জার্সির অবসর কঠোর নিরাপত্তায় রূপপুরের পথে ইউরেনিয়াম

ডোমিনিকান রিপাবলিকে ভারী বৃষ্টিতে ২১ জনের প্রাণহানি

#

আন্তর্জাতিক ডেস্ক

২০ নভেম্বর, ২০২৩,  5:14 PM

news image

ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের রাষ্ট্র ডোমিনিকান রিপাবলিকে ভারী বৃষ্টিতে টানেল ধসে ও বিভিন্ন দুর্ঘটনায় ২১ জনের মৃত্যু হয়েছে। সোমবার (২০ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, দেশটিতে ভারী বৃষ্টির কারণে আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। এ ছাড়া বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও ব্রীজ এবং রাস্তা-ঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে। হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েছেন। ভারী বৃষ্টির পর ১৩ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ভারী বৃষ্টির কারণে ডোমিনিকান রিপাবলিকের রাজধানী সান্তো ডোমিংগোতে একটি হাইওয়ে টানেল ধসে ৯ জন প্রাণ হারিয়েছেন। এ ছাড়া বিভিন্ন স্থানে দুর্ঘটনায় আরও ১২ জন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে তিনজন শিশুও রয়েছে। ইমার্জেন্সি অপারেশন সেন্টার জানিয়েছে, আড়াই হাজারের বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে এবং প্রায় ২৬০০টি ঘর-বাড়ি ঝড়ের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে নিহতদের মধ্যে চারজন মার্কিন নাগরিক এবং তিনজন প্রতিবেশী হাইতির নাগরিক বলে এএফপির এক প্রতিবেদনে জানানো হয়েছে। গত ৪৮ ঘণ্টা ধরে প্রবল ঝড়ের পর এটিকে দেশের ইতিহাসে ‌‘সবচেয়ে ভয়াবহ বৃষ্টিপাতের ঘটনা’ বলে অভিহিত করেছেন দেশটির প্রেসিডেন্ট লুইস আবিনাদের। দেশটিতে আগামী বুধবার পর্যন্ত সব ধরনের ক্লাস বন্ধ থাকবে বলে জানান তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম