ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
রাড্ডায় ভাঙচুরে শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৫ অক্টোবর থেকে শুরু নোবেল পুরস্কার ঘোষণা প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন ৩ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় পৃথক দুই বন্দুক হামলায় নিহত ২৭ বিশ্ব পর্যটন দিবসে সাতক্ষীরায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিচার প্রার্থী মানুষের পক্ষে আইনজীবীদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানালেন এমপি মোশাররফ রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা-লুটপাট, ওসি প্রত্যাহার প্রাথমিকে শিক্ষক নিয়োগ: নেতিবাচক পুলিশ প্রতিবেদনে বাদ ২৫০০, প্রার্থীরা ক্ষুব্ধ যুক্তরাষ্ট্রে ‘নরইস্টার’-এ বিপর্যস্ত জনজীবন, জরুরি অবস্থা জারি

ডোমিনিকান রিপাবলিকে নাইটক্লাবের ছাদ ধসের ঘটনায় নিহত বেড়ে ১২৪

#

আন্তর্জাতিক ডেস্ক

১০ এপ্রিল, ২০২৫,  4:54 PM

news image

ডোমিনিকান রিপালিকের রাজধানী সান্তো ডমিঙ্গোতে একটি নাইটক্লাবের ছাদ ধসে পড়ার ঘটনায় নিহত বেড়ে ১২৪ জনে দাঁড়িয়েছে। জীবিতদের উদ্ধারে এখনও অভিযান চলছে। তবে পরিস্থিতি যা দাঁড়িয়েছে তাতে চাপা পড়াদের জীবিত থাকার সম্ভাবনা খুবই কম বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বুধবার (৯ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।   গত মঙ্গলবার (৮ এপ্রিল) নাইটক্লাবটির ছাদ ধসে পড়ে। ধ্বংসস্তূপের পাশে দুইদিন ধরে স্বজনদের ফিরে পাওয়া আশায় অপেক্ষা করছে অনেক পরিবার। অনেকেই স্বজনদের ছবি সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে অপেক্ষা করছে। অনেকে আবার নিখোঁজ স্বজনদের খুঁজে পেতে পুলিশের কাছে ছবি দিয়েছে।  দেশটির প্রেসিডেন্ট দপ্তরের মুখপাত্র হোমেরো ফিগিউরোয়া এক বিবৃতিতে বলেন, আগামী কয়েক ঘণ্টার মধ্যে জীবিত থাকার আশা ছেড়ে দিয়ে বরং মরদেহ উদ্ধারে কাজ চলবে।  মঙ্গলবার বিকেল থেকে কর্তৃপক্ষ আর কোনো জীবিতকে উদ্ধার করতে পারেনি। ঘটনার পর ধ্বংসস্তূপের মধ্য থেকে ১৫৫ জন মানুষকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।  যারা এখনও নিখোঁজ রয়েছে, তাদের আত্মীয় স্বজনরা ছবি নিয়ে দাঁড়িয়ে আছেন। এছাড়া ঘটনার দিন তারা যে কাপড় পড়ে অনুষ্ঠানে গিয়েছিলেন, তার বর্ণনা করছেন। কারণ তাদের বিকৃত দেহ পাওয়া গেলেও যেন তা শনাক্ত করা সম্ভব হয়।  এ ঘটনায় পার্শ্ববর্তী দেশ হাইতির প্রধানমন্ত্রী অ্যালিক্স দিদিয়ের ফিলস আইমি এক্স পোস্টে শোক প্রকাশ করেছেন এবং স্বজন হারা পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম