ঢাকা ১২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু ‘তোমাদের উদ্দেশে কিছু বলতে চাই’—অকৃতকার্য শিক্ষার্থীদের মন্ত্রী জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ নিয়ে আগ্রহী সরকার: জ্বালানিমন্ত্রী মুক্তিযুদ্ধের ইতিহাস ছোট করার চেষ্টা করছে স্বাধীনতাবিরোধীরা: রিজভী দেশে প্রথমবার নৌযান শুমারি, শুরু ২০ আগস্ট পঞ্চগড়ে ওএমএস কার্যক্রমে ভয়াবহ অনিয়ম: চালান ছাড়াই চাল পাচার বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতা করতে সরকার প্রস্তুত রাষ্ট্রপতি পদে এখনও ঠিক হয়নি বিএনপি প্রার্থী : চিফ হুইপ ভূমধ্যসাগর থেকে ১৫ বাংলাদেশি উদ্ধার জীববৈচিত্র্য সংরক্ষণে জাতীয় পুরস্কার পেল চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি

ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

১৩ অক্টোবর, ২০২২,  8:59 PM

news image

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও আটজনের মৃত্যু হয়েছে, যা এ বছর একদিনে সর্বোচ্চ। নতুন আটজনসহ চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮৩ জনে। গত ২৪ ঘণ্টায় আরও ৭৬৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সবমিলিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৬৯৫ জনে। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সারা দেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হওয়াদের মধ্যে ৪৯৭ জন ঢাকার বাসিন্দা। ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২৬৮ জন। সবমিলিয়ে বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন এক হাজার ৯১৫ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি আছেন ৭৮০ জন।চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ (১৩ অক্টোবর) পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৩ হাজার ২৮২ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২০ হাজার ৫০৪ জন। এর আগে গত ৬ সেপ্টেম্বর ডেঙ্গু আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়। আজকের আগ পর্যন্ত সেটিই এ বছর একদিনে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ছিল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম