ঢাকা ০৮ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রবল বর্ষণে সাজেকে আটকে পড়েছেন পাঁচ শতাধিক পর্যটক ভবিষ্যতে জনগণ আর রাজনীতিবিদদের সম্মান করবে না: জামায়াত আমির চাকরি হারানো ১৬২ সৈনিক পাচ্ছেন ভূতাপেক্ষ সুযোগ-সুবিধা খামার থেকে পালালো ৯০০ সাপ, আতঙ্কে স্থানীয়রা বাঁশখালীতে ভারি বর্ষণে নিম্নাঞ্চল প্লাবিত, ফসলের ক্ষয়ক্ষতি জাতীয় নির্বাচনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে স্থানীয় নির্বাচন করবে ইসি আর্জেন্টিনা জেতার উল্লাসে অতিরিক্ত জর্দা খেয়ে ভ্যানচালকের মৃত্যু ভুয়া বিল দেখিয়ে অর্থ আত্মসাৎ, ৩ পুলিশ সদস্য বরখাস্ত বন্ধুদের সঙ্গে বিশ্বকাপ খেলা দেখতে যাওয়ার পথে দুর্ঘটনায় এনসিপিনেতা নিহত জুলাইযোদ্ধা হতে করা আবেদনের ২০০ ভুয়া

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল হবে না: আইনমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

০৩ মে, ২০২৩,  1:53 PM

news image

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল হবে না; তবে এর অপব্যবহার রোধে এটি পরিশুদ্ধ করার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে বুধবার (০৩ মে) বেলা ১১টায় ধানমন্ডির মাইডাস সেন্টারে আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।  মন্ত্রী বলেন, ‘ডিজিটাল সিকিউরিটি আইন সংবাদপত্র বা গণমাধ্যমের স্বাধীনতা হরণের উদ্দেশ্যে করা হয়নি; এটি করা হয়েছে সাইবার অপরাধ দমনে।’ বর্তমান সরকার মুক্ত গণমাধ্যমে বিশ্বাসী উল্লেখ করে আনিসুল হক বলেন, সরকার গণমাধ্যমের টুঁটি চেপে ধরার চেষ্টা করছে না।‘প্রথম আলো গণতন্ত্রের শত্রু’ - সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ বক্তব্য কতটা গ্রহণযোগ্য; সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে আইনমন্ত্রী বলেন, ‘সবার যেমন বাকস্বাধীনতা আছে, প্রধানমন্ত্রীরও আছে। আর প্রথম আলোর সম্পাদক জামিন পেয়েছেন। জনগণই নির্ধারণ করবে কোনটি সঠিক, কোনটি সঠিক নয়।’‘তবে গণমাধ্যমের স্বাধীনতার লিস্টে বাংলাদেশ যদি আফগানিস্তানের নিচে থাকে, তবে সেটা আসলেই প্রশ্নের সৃষ্টি করে,’ সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন আনিসুল হক।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম